ছাত্রলীগ-যুবলীগ গোলাগুলি, আহত ১

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৭ এপ্রিল ২০১৯, ২২:০৬আপডেট : ২৭ এপ্রিল ২০১৯, ২২:১৪

চট্টগ্রাম

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চট্টগ্রামে ছাত্রলীগ ও যুবলীগের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে তৈয়ব হোসেন রুবেল (৩০) নামে এক যুবলীগ নেতা গুলিবিদ্ধ হয়েছেন। শনিবার (২৭ এপ্রিল) রাত সাড়ে ৭টার দিকে নগরীর খুলশী থানার দুই নম্বর গেইট এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় পুলিশ সন্দেহভাজন হিসেবে ছয় জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন খুলশী থানার ওসি প্রণব চৌধুরী।

দুই পক্ষের একটি নগর যুবলীগের আহ্বায়ক মহিউদ্দিন বাচ্চুর অনুসারী, অন্যপক্ষ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা পারভেজের অনুসারী বলে জানিয়েছে পুলিশ।

গুলিবিদ্ধ তৈয়ব নগরীর ৮ নম্বর ওয়ার্ড যুবলীগ নেতা। মহিউদ্দিন বাচ্চুর অনুসারী হিসেবে রাজনীতিতে পরিচিত।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়িতে কর্মরত এএসআই শীলাব্রত বড়ুয়া বাংলা ট্রিবিউনকে বলেন, ‘৮টার দিকে তৈয়ব হোসেন রুবেলকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয়। তাকে ক্যাজুয়াল্টি বিভাগে চিকিৎসা প্রদান করা হচ্ছে।’

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি বলেন, ‘সন্ধ্যায় দুই নম্বর গেইট এলাকায় ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদের মধ্যে গোলাগুলিতে তৈয়ব আহত হন।’

এ সম্পর্কে জানতে চাইলে খুলশী থানার ওসি প্রণব চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পারভেজের অনুসারীদের সঙ্গে নগর যুবলীগের আহ্বায়ক মহিউদ্দিন বাচ্চুর অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় পুলিশ সন্দেহভাজন ছয় জনকে আটক করেছে।’

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম