আমার শপথের খবর ভিত্তিহীন: আব্দুস সাত্তার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২৮ এপ্রিল ২০১৯, ১০:০৫আপডেট : ২৮ এপ্রিল ২০১৯, ১০:০৯

সভায় বক্তব্য দেন উকিল আব্দুস সাত্তার ভূইয়া ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্য উকিল আব্দুস সাত্তার ভূইয়ার শপথের খবর ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন সাত্তার নিজেই। বিএনপি চেয়ারপারসনের এই উপদেষ্টা বলেন, ‘আমার শপথ নেওয়ার বিষয়ে পত্র-পত্রিকায় যেসব খবর বের হয়েছে, তা কেবল ভিত্তিহীনই নয়, এক কথায় রাবিশ।’

শনিবার (২৭ এপ্রিল) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া শহরের ফুলবাড়ীয়া কমিউনিটি সেন্টারে জেলা বিএনপির কার্যনির্বাহী কমিটির সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এর আগে কার্যনির্বাহী কমিটির সভায় প্রধান অতিথি’র বক্তব্যে উকিল আবদুস সাত্তার ভূইয়া বলেন, ‘দীর্ঘক্ষণ ধরে সভা চলছে। র‌্যাবের অফিসাররা খবর পাঠাচ্ছে, তাদের সঙ্গে যেন আমি দেখা করি। এটা ভালোর জন্য, নাকি খারাপের জন্য তা জানি না। আমি সবার কাছে দোয়া চায়।’

সভায় বিশেষ অতিথির বক্তব্যে সাবেক এমপি বিএনপি চেয়ারপারসনের আরেক উপদেষ্টা মুশফিকুর রহমান বলেন, ‘বেগম জিয়ার মুক্তির বিকল্প কিছু নেই। তাকে মুক্তির মধ্য দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার হবে। বিএনপি আরও শক্তিশালী দল হবে। গণজোয়ারের সৃষ্টি হবে।’

ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচির সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন— কেন্দ্রীয় বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহান, কন্দ্রীয় কমিটির সদস্য সালাউদ্দিন ভূইয়া শিশির, এমএ খালেক, তগদির হোসেন জসিম, কুমিল্লা বিভাগের সহ-সভাপতি মোস্তাক মিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল আওয়ালসহ জেলা বিএনপি’র বিভিন্ন পর্যায়ের নেতারা।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম