নুসরাত হত্যাকাণ্ড:শামীমের ল্যাপটপ ও নথিপত্র জব্দ

ফেনী প্রতিনিধি
২৮ এপ্রিল ২০১৯, ২৩:৫৮আপডেট : ২৯ এপ্রিল ২০১৯, ০০:০১

শাহাদাত হোসেন শামীম ফেনীর সোনাগাজীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলার এজাহারভুক্ত আসামি শাহাদাত হোসেন শামীমের ব্যবহৃত ল্যাপটপ ও কিছু নথিপত্র জব্দ করা হয়েছে। এছাড়া তার মায়ের মোবাইলফোনও জব্দ করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

রবিবার (২৮ এপ্রিল) রাতে শামীমকে নিয়ে সোনাগাজী উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের ভূঞা বাজার এলাকায় অভিযান চালিয়ে এগুলো জব্দ করা হয়।

মামলার তদন্তকারী সংস্থা পিবিআই এডিশনাল এসপি মনিরুজ্জামান বলেন, শামীমকে নিয়ে তার বসতঘর ও ভূঞাবাজারের দোকানে অভিযান চালিয়ে এগুলো জব্দ করা হয়।

পিবিআই সূত্র জানায়, এর আগে ১৪ এপ্রিল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইনের আদালতে নুসরাত হত্যার দায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেয় শাহাদাত হোসেন শামীম। পরে তার জবানবন্দি যাচাই করার জন্য ২৫ এপ্রিল ফেনীর আদালতে তার পাঁচদিনের রিমান্ড আবেদন করে পিবিআই। আদালত তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।

১২ এপ্রিল শাহাদাত হোসেন শামীমকে ময়মনসিংহের মুক্তাগাছা থেকে গ্রেফতার করে পিবিআই।

৮ এপ্রিল নুসরাতের বড় ভাই মাহমুদুল হাসান নোমান বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখ করে সোনাগাজী মডেল থানায় মামলা করেন। ১০ এপ্রিল মামলাটি তদন্তের জন্য পিবিআইতে হস্তান্তর করা হয়। এরপর পিবিআই ২৩ আসামিকে গ্রেফতার করে। এরমধ্যে ১০ জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। এখনও ৬ জন রিমান্ডে রয়েছে।

প্রসঙ্গত, ২৭ মার্চ নুসরাত জাহান রাফিকে যৌন হয়রানি করে মাদ্রাসার অধ্যক্ষ এসএম সিরাজ উদ্দৌলা। এরপর রাফির মায়ের করা মামলায় সিরাজকে গ্রেফতার করে পুলিশ। ৬ এপ্রিল রাফি আলিম পরীক্ষায় অংশ নিতে গেলে চারতলা একটি ভবনে তাকে ডেকে নেওয়া হয়। সেখানে তার শরীরে আগুন ধরিয়ে দেয় সিরাজের অনুসারীরা। ১০ এপ্রিল ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রাফি।

 

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম