সাতক্ষীরা শহর ছাত্র শিবির সেক্রেটারি গ্রেফতার

সাতক্ষীরা প্রতিনিধি
০৫ মে ২০১৯, ২০:৫১আপডেট : ০৫ মে ২০১৯, ২০:৫১

গ্রেফতার

সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের সেক্রেটারি আসাদুল্লাহ আল গালিবকে (২৪) গ্রেফতার করেছে পুলিশ। রবিবার ভোরে সাতক্ষীরা সরকারি কলেজের কাছে রওশন আরা ছাত্রাবাস থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় সে তার সহযোগীদের নিয়ে গোপন মিটিং করছিল দাবি করেছে পুলিশ। আসাদুল্লাহ আল গালিব সদর উপজেলার আগরদাঁড়ি গ্রামের খালেক গাইনের ছেলে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) মোস্তাফিজুর রহমান জানান, গোপন সূত্রে খবর আসে যে আসাদুল্লাহ আল গালিব (২৪)  ওই ছাত্রাবাসে এসে গোপন মিটিং করছে। এ খবর পেয়ে তিনি তার পুলিশের বেশ কয়েকজন সদস্য নিয়ে সেখানে হানা দেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে অনেকেই পালিয়ে গেলেও গালিব ধরা পড়ে। 

ওসি আরও জানান, ঘটনাস্থল থেকে বেশ কিছু সংখ্যক নিষিদ্ধ বই উদ্ধার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের পাশাপাশি অভিযান অব্যাহত রয়েছে। তিনি জানান সে সাতক্ষীরা শহর ছাত্র শিবিরের সেক্রেটারি। তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে।   

এদিকে গালিবসহ জেলায় মোট গ্রেফতারের সংখ্যা ৫১ জন।

/জেবি/
সম্পর্কিত
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
সোমবার থেকে টানা তিন মাস সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম