ফেনীতে বিদেশে ইয়াবা পাচার মামলায় একজনের কারাদণ্ড

ফেনী প্রতিনিধি
০৫ মে ২০১৯, ২৩:৪৪আপডেট : ০৫ মে ২০১৯, ২৩:৪৫

ফেনী ফেনীতে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বিদেশে ইয়াবা পাচারের চেষ্টা করায় আবদুল মান্নানকে (৪৫) আড়াই বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও এক মাস বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। রবিবার (৫ মে) ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তানিয়া ইসলাম এই দণ্ডাদেশ দেন।

ফেনীর কোট পরিদর্শক মোহাম্মদ জিলানি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আবদুল মান্নান ২০১৪ সালের ২৭ মে ফেনীর ইসলামপুর রোডের বিপরীতে একটি কুরিয়ার সার্ভিসের দোকানে যান। সৌদি আরবে একটি বই পাঠানোর কথা বলে দোকানের কর্মচারীর হাতে একটি প্যাকেট দেন তিনি। কুরিয়ার সার্ভিসের নিয়ম অনুযায়ী দোকানের কর্মচারীরা প্যাকেটটি খুলে দেখেন। সে সময় তারা তৃতীয় শ্রেণির একটি বাংলা বইয়ের মধ্যে পলিথিনে মোড়ানো ৪০টি ইয়াবা বড়ি দেখতে পান। তারা বিষয়টি ফেনী সদর মডেল থানা-পুলিশকে জানান। পরে ইয়াবাসহ আবদুল মান্নানকে আটক করে পুলিশ।’

ফেনী থানার উপপরিদর্শক (এসআই) মেজবাহ উদ্দিন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেন। ২০১৪ সালের ৩১ আগস্ট আসামি মান্নানের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন মামলাটির তদন্ত কর্মকর্তা এসআই যোবায়দা নাহার।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম