ভেজাল ঘি তৈরির কারখানায় অভিযান, আটক ২

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৬ মে ২০১৯, ০০:০৩আপডেট : ০৬ মে ২০১৯, ০০:১১

জব্দ করা ভেজাল ঘি ও ঘি তৈরির উপাদান

ভেজাল ঘি তৈরির অভিযোগে উত্তম কুমার ঘোষ (৫৩) ও কার্তিক ঘোষ (৫০) নামে দুই ভাইকে আটক করেছে  পুলিশ। রবিবার (৫ মে) দুপুরে চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন মোমিন রোডের গ্রিণ ভিউ ভবনের ৭ম তলা থেকে তাদের আটক করা হয়।

কোতোয়ালী থানার পরিদর্শক মোহাম্মদ কামরুজ্জামান এ তথ্য জানিয়েছেন। ওই বাসায় অভিযান চালিয়ে ৩০০ লিটার ভেজাল ঘি ২ ড্রাম, ১১টি জারিকেন ও নকল ঘি উৎপাদনের বিভিন্ন ক্যামিকেল এবং নকল ঘি বাজারজাতকরণের লেবেলযুক্ত ২ বস্তা কৌটা উদ্ধার করা হয়।

আটক উত্তম কুমার ঘোষ ও কার্তিক ঘোষ চাঁদপুরের মতলব থানাধীন ঘোষপাড়ার কানাইলাল ঘোষের ছেলে। বর্তমানে তারা গ্রিণ ভিউ ভবনের ৭ম তলায় থাকেন।

কামরুজ্জামান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দেশব্যাপী বাঘবাড়ি, পাবনার ঘির সুনাম আছে। তারই সুযোগ নিয়ে আসামি উত্তম কুমার ঘোষ ও কার্তিক ঘোষ দীর্ঘদিন ধরে পাবনার ভেড়ামারা এলাকার কে এল ঘোষের বাঘাবাড়ি স্ট্যান্ডার্ড প্রস্তুতকারক শিখা ট্রেডার্স নামের স্টিকার ব্যবহার করে নকল ঘি প্রস্তুত করে আসছে। ঘি প্রস্তুতের প্রধান উপাদান দুধ হইলেও আসামিরা পাম্প অয়েল, ক্ষতিকারক ক্যামিকেল দ্রব্য ও সুগন্ধি ব্যবহার করে আসছে। প্রস্তুতকৃত নকল ঘি খাতুনগঞ্জ ও রিয়াজউদ্দিন বাজারের পাইকারি বাজারে কিছু ব্যবসায়ীর মাধ্যমে চট্টগ্রামের বিভিন্ন অঞ্চলসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে আজ দুপুরে গ্রিণ ভিউ ভবনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।’

তিনি আরও বলেন, ‘আসামিরা জিজ্ঞাসাবাদে ভেজাল ঘি তৈরির বিষয়টি স্বীকার করেছে। তাদের কারাগারে প্রেরণ করা হয়েছে।’

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম