রায়পুরে আ.লীগের দুইপক্ষে সংঘর্ষ, আহত ১৫

লক্ষ্মীপুর প্রতিনিধি
১০ মে ২০১৯, ১৮:২০আপডেট : ১০ মে ২০১৯, ১৮:৩২

লক্ষ্মীপুর

মেঘনা নদীর তীরে নতুন মাছঘাট তৈরি নিয়ে লক্ষ্মীপুরের রায়পুরে আওয়ামী লীগের দুইপক্ষে সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন। শুক্রবার (১০ মে) সকালে উপজেলার ২নং উত্তর চরবংশী ইউনিয়নে মেঘনার তীর চান্দার খাল নামক স্থানে এ সংঘর্ষ হয়।

আহতদের মধ্যে ৯ জনকে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তারা হলেন– আতাউল গনি, সেলিম খান, জয়নাল আবেদীন, মোসলেহ উদ্দিন, আব্দুল কাদের হাওলাদার, ওসমান গনি, আব্দুল মালেক, আজগর সর্দার, কামাল হোসেন, সবুজ হাওলাদার, সুমন হাওলাদার ও মফিজ সর্দার, জাকির হোসেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, আজ চান্দার খালে পুরনো মাছঘাটের পাশে নতুন মাছঘাট তৈরি করা নিয়ে উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ওসমান খাঁন ও সাবেক উপজেলা চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আলতাফ হোসেন হাওলাদারের অনুসারীদের মধ্যে দুই দফায় সংঘর্ষ হয়। এতে ১৫ জন আহত হন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

রায়পুর থানার ওসি একেএম আজিজুর রহমান মিয়া জানান, পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। দুইপক্ষকে শান্ত থাকার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের