ছেলের সঙ্গে স্থানীয়দের ঝগড়া, প্রতিবাদ করায় বাবাকে ছুরিকাঘাতে হত্যা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১১ মে ২০১৯, ০১:০৭আপডেট : ১১ মে ২০১৯, ০১:০৭

চট্টগ্রাম চট্টগ্রামে ছেলের সঙ্গে স্থানীয় যুবকদের ঝগড়ার সময় প্রতিবাদ করায় তার বাবা মোস্তাক আহমেদকে (৪৫) ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। শুক্রবার (১০ মে) বিকালে চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানাধীন মুরাদপুরের পিলখানা এলাকার সাতকানিয়া স্টোরের সামনে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় শাহাদাত ও সাজ্জাদ নামে দুই যুববকে আটক করেছে পুলিশ। শাহাদাত ছুরিকাঘাত করে মোস্তাক আহমেদকে। পাঁচলাইশ থানার ওসি আবুল কাশেম ভূইয়া এ তথ্য জানিয়েছেন। নিহত মোস্তাক সাতকানিয়া উপজেলার বাসিন্দা।
আবুল কাশেম ভূঁইয়া বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এলাকায় আড্ডা দেওয়া নিয়ে মোস্তাক আহমেদের ছেলে সঙ্গে স্থানীয় যুবকদের ঝগড়া হয়। এ ঘটনায় প্রতিবাদ করায় মোস্তাক আহমেদের সঙ্গে ওই যুবকদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মোস্তাককে ছুরিকাঘাত করে শাহাদাত। পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোস্তাককে মৃত ঘোষণা করেন।’
তিনি আরও বলেন, ‘এ ঘটনায় স্থানীয়রা শাহাদাতকে গণপিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে এবং সাজ্জাদ হোসেন নামে আরও একজনকে আটক করে। শাহাদাতকে হাসপাতাল ভর্তি করা হয়েছে। সাজ্জাদ থানা পুলিশ হেফাজতে রয়েছেন।’ এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম