অন্যের পরীক্ষা দিতে গিয়ে কারাগারে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১১ মে ২০১৯, ২১:২৪আপডেট : ১১ মে ২০১৯, ২১:৩১

চট্টগ্রাম

ডিগ্রি প্রথম বর্ষ ফাইনালে অন্যের হয়ে পরীক্ষা দিতে গিয়ে ধরা পড়ায় আব্দুল্লাহ আল জাবের (২২) নামে এক শিক্ষার্থীকে একবছরের কারাদণ্ড দিয়েছেন ম্যাজিস্ট্রেট। শনিবার (১০ মে) চট্টগ্রাম নগরীর সরকারি সিটি কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহফুজা জেরিন এ তথ্য জানিয়েছেন।

দণ্ডিত আব্দুল্লাহ আল জাবের চট্টগ্রাম সরকারি কলেজের স্নাতক (পাস) দ্বিতীয় বর্ষের ছাত্র। তিনি একই কলেজের ডিগ্রি প্রথম বর্ষের ছাত্র ফায়েজ নুরের হয়ে পরীক্ষা দিতে গিয়েছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহফুজা জেরিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আজ ডিগ্রি প্রথম বর্ষ ফাইনালের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের পরীক্ষা হয়েছে। জাবের সিটি কলেজকেন্দ্রে ফায়েজ নূরের হয়ে পরীক্ষা দিচ্ছিলেন। কিন্তু খাতায় নাম লেখার সময় ভুল করে তিনি নিজের নাম লিখেন। এরপর নিজের নাম কেটে পুনরায় ফায়েজ নুরের নাম লিখেন। এতে হল পরিদর্শকের সন্দেহ হলে তিনি জাবেরকে জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি ফায়েজ নুরের হয়ে পরীক্ষা দেওয়ার বিষয়টি স্বীকার করেন। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পাবলিক পরীক্ষা আইনের-১৯৮০ (৩) ধারায় জাবেরকে একবছরের কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা করি। তাকে কারাগারে পাঠানো হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আজ ডিগ্রি প্রথম বর্ষের ৫ম বিষয়ের পরীক্ষা ছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাবের জানিয়েছেন, এর আগে অনুষ্ঠিত চার বিষয়ে পরীক্ষায়ও তিনি ফায়েজ নুরের হয়ে পরীক্ষা দিয়েছিলেন।’

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম