ছাত্রীকে ধর্ষণ, মাদ্রাসা শিক্ষক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৪ মে ২০১৯, ১৭:৪২আপডেট : ১৪ মে ২০১৯, ১৮:২৯

মাদ্রাসা শিক্ষক গ্রেফতার
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার মনকির চর এলাকা থেকে ছাত্রীকে ধর্ষণের মামলায় এক মাদ্রাসা শিক্ষককে গ্রেফতার করেছে র‌্যাব-৭ এর সদস্যরা। গ্রেফতার ওই মাদ্রাসা শিক্ষকের নাম মো. ফয়জুল্লাহ। র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মাশকুর রহমান জানান, মঙ্গলবার (১৪ মে) ভোরে তাকে গ্রেফতার করা হয়েছে।

শিক্ষক ফয়জুল্লাহ মনকির চর এলাকার ৯ নম্বর শিলকুপ ইউনিয়নের মৃত মাওলানা আবুল কাশেমের ছেলে। তিনি পশ্চিম চাম্বল আজিজিয়া কাশেমুল উলুম বাকল-বালিকা মাদ্রাসার শিক্ষক।

র‌্যাব কর্মকর্তা মাশকুর রহমান বাংলা ট্রিবিউনকে জানান, ফয়জুল্লাহ হক ২৪ এপ্রিল ওই ছাত্রীকে ধর্ষণ করে। পরে এ ঘটনায় ওই ছাত্রীর মা থানায় মামলা দায়ের করলে সে আত্মগোপন করে। ভোরে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে। অন্যদিকে ভিকটিমের ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করা হয়েছে বলেও জানান তিনি।

জানা যায়, ধর্ষণের ঘটনায় দুই দফা স্থানীয়ভাবে শালিস হওয়ার পর গত ১ মে ভিকটিমের মা শিক্ষক ফয়জুল্লাহর বিরুদ্ধে বাঁশখালী থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন। এ ঘটনায় ছায়া তদন্ত শুরু করে এবং ব্যাপক গোয়েন্দা নজরদারি অব্যাহত রাখে র‌্যাব। এ ধারাবাহিকতায় তাকে গ্রেফতার করা হয়।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের