ফেনীতে সরকারিভাবে কৃষকের কাছ থেকে বোরো ধান সংগ্রহ শুরু

ফেনী প্রতিনিধি
১৬ মে ২০১৯, ১৮:২৬আপডেট : ১৬ মে ২০১৯, ১৮:২৭

ফেনীতে সরকারিভাবে কৃষকের কাছ থেকে বোরো ধান সংগ্রহ শুরু ফেনীতে কৃষকের কাছ থেকে সরকারিভাবে অনুষ্ঠানিক বোরো ধান সংগ্রহ শুরু করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ মে) জেলা খাদ্য গুদামে এই কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. ওয়াহিদুজ্জামান।
জেলা প্রশাসক মো. ওয়াহিদুজ্জামান এসময় বলেন, ‘ফেনীতে ৮৭৩ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে । প্রতি কেজি ধান ২৬ টাকা দরে মণ প্রতি কৃষককে এক হাজার ৪০ টাকা করে দেওয়া হবে। ধানের ন্যায্যমূল্য দিতে কেউ কৃষকদের সঙ্গে গড়িমসি করলে কিংবা নয়-ছয় করলে তাকে কঠোর শাস্তি পেতে হবে।’
জেলা খাদ্য নিয়ন্ত্রক এসএম কায়ছার আলীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফেনী কৃষি অধিদফতরের উপ-পরিচালক মো. জয়েন উদ্দিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন সুলতানা, নির্বাহী ম্যাজিস্ট্রেট এমএন আবদুল্লাহ আল মামুন, প্রকল্প মনিটরিং ও মূল্যায়ন কর্মকর্তা আবু নঈম মোহাম্মদ সাইফুদ্দিন, সদর উপজেলা খাদ্য পরিদর্শক মো. শাহীন মিয়াসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা।
জেলা খাদ্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, এবার ফেনী সদরে ২৬৩, ছাগলনাইয়ায় ১৫৯, দাগনভূঞায় ১৯০, পরশুরামে ৯৪, ফুলগাজীতে ১৩৪ ও সোনাগাজীতে ৩৩ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে। এছাড়া কেজি ৩৬ টাকা দরে ফেনী জেলায় চাল সংগ্রহ করা হবে ২ হাজার ৯৪২ মেট্রিক টন।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস