টেকনাফে বন্দুকযুদ্ধে ‘মাদক ব্যবসায়ী’ নিহত

কক্সবাজার প্রতিনিধি
১৮ মে ২০১৯, ০২:০৫আপডেট : ১৮ মে ২০১৯, ০২:০৭

বন্দুকযুদ্ধ কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে মোহাম্মদ ইব্রাহিম (৩৮) নামে এক ইয়াবা ব্যবসায়ী নিহত হয়েছে। শুক্রবার (১৭ মে) রাত সাড়ে ১১টার দিকে কক্সবাজারের টেকনাফের শাহপরীরদ্বীপ মিস্ত্রিপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত ইব্রাহিম ওই এলাকার নুরুল ইসলাম ওরফে বল্লার ছেলে।

এসময় ঘটনাস্থল থেকে তিনটি দেশীয় তৈরি এলজি, পাঁচ হাজার পিস ইয়াবা ও ১৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

এদিকে বন্দুকযুদ্ধের ঘটনায় পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। তারা হলেন- এসআই দীপক, কনস্টেবল শাকিল ও লিটু।

টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাস জানান, নিহত ইব্রাহিম একজন চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী। তাকে আটকের পর স্বীকারোক্তি মতে ইয়াবা উদ্ধারের জন্য ওই এলাকায় গেলে আগে থেকে সেখানে থাকা তার সহযোগীরা তাকে ছিনিয়ে নিতে পুলিশের ওপর গুলিবর্ষণ করে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে ইয়াবা কারবারিরা পিছু হটে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশি করে ইব্রাহিমকে আহত অবস্থায় টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত পুলিশ সদস্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ইব্রাহিমের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান