রাজস্থলীতে ঘরে ঢুকে যুবলীগ নেতাকে গুলি করে হত্যা

রাঙামাটি প্রতিনিধি
২০ মে ২০১৯, ০২:১৮আপডেট : ২০ মে ২০১৯, ০২:২৮

রাঙামাটি

রাঙামাটির রাজস্থলী উপজেলায় এক যুবলীগ নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। রবিবার রাত ১১টার পর উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটনা ঘটে।

নিহতের নাম ক্য হ্লা চিং মারমা (৪০)। তিনি বাঙ্গালহালিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামী যুবলীগের সভাপতি ছিলেন।

বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউমং মারমা বলেন, ‘আজ (রবিবার) রাত ১১টার পর ঘরে ঢুকে আমাদের কর্মী ক্য হ্লা চিং মারমাকে গুলি করে হত্যা করে সশস্ত্র সন্ত্রাসীরা। সন্ত্রাসীদের গ্রুপের কয়েকজন বাইরে থেকে ঘর ঘিরে রাখে আর কয়েকজন ঘরে ঢুকে তাকে গুলি হত্যা করে পালিয়ে যায়।’

সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকে (জেএসএস) এ হত্যার জন্য দায়ী করে ইউমং মারমা আরও বলেন, ‘গত ইউনিয়ন পরিষদ নির্বাচনেও তাকে (ক্য হ্লা চিং মারমা) জেএসএসের সন্ত্রাসীরা (ক্য হ্লা চিং মারমা) মারধর করে। পরবর্তী সময়ে আমি তাকে চিকিৎসা করিয়েছি। আওয়ামী লীগ করার কারণে জেএসএসের লোকজন বিভিন্ন সময় আমাদের নেতাকর্মীদের ওপর হামলা চালিয়ে আসছে। এটি পরিষ্কার এবং নিশ্চিত এই কাজ তারাই করেছে।’

ঘটনার সত্যতা নিশ্চিত করে চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফ উদ্দিন বলেন, ‘আমরা ঘটনাস্থলে আছি, লাশ নিহতের বাড়িতে আছে। তবে কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে, এখনও জানা যায়নি।’

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান