৩ রোহিঙ্গা নারীর পেটে ৩ হাজার ইয়াবা, ধরা পড়লো এক্সরে’তে!

টেকনাফ প্রতিনিধি
২১ মে ২০১৯, ১৭:০০আপডেট : ২১ মে ২০১৯, ১৭:২৭

আটক তিন নারী রোহিঙ্গা (ছবি– প্রতিনিধি)

কক্সবাজারের টেকনাফ থেকে তিন রোহিঙ্গা নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবি জানিয়েছে, আটককৃতদের পেটে ৩ হাজার ১৫০ পিস ইয়াবা পাওয়া গেছে।

সোমবার (২০ মে) রাতে টেকনাফের হোয়াইক্যং বিওপির চেকপোস্টে তল্লাশির সময় একটি বাস থেকে ওই তিন নারীকে আটক করা হয়। মঙ্গলবার (২১ মে) বেলা ৩টার দিকে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সল।

আটক তিন রোহিঙ্গা নারী হলেন টেকনাফের হ্নীলা আলীখালী এলাকার রোহিঙ্গা শিবিরের জাফর আহম্মদের স্ত্রী নূর হাওয়া (৩৫), মৃত মোহাম্মদ ছিদ্দিকের স্ত্রী জরিনা খাতুন (৩৫) ও উত্তর আলীখালী এলাকার জুবাইর হোসেনের স্ত্রী সেতারা (৩০)।

লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান বলেন, ‘কিছু নারী পেটের ভেতর করে ইয়াবা পাচার করছে–এমন সংবাদ পেয়ে গতকাল (সোমবার) রাতে টেকনাফের হোয়াইক্যং বিওপির চেকপোস্টে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালানো হয়। এ সময় টেকনাফ থেকে কক্সবাজারগামী পালকী পরিবহনের একটি বাসের কয়েকজন যাত্রীকে সন্দেহ হলে তাদের টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে এক্সরে করে তাদের পেটে ইয়াবা বহনের বিষয়টি ধরা পড়ে।’

তিনি আরও জানান, আটককৃতরা টেকনাফের হ্নীলা আলীখালী এলাকার রোহিঙ্গা শিবিরে থাকতো। তাদের কাছে ভুয়া বাংলাদেশি আইডি কার্ড পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সংবাদ সম্মেলনে আরও ছিলেন টেকনাফ-২ বিজিবির উপ-অধিনায়ক মেজর শরীফুল ইসলাম জোমাদ্দার। 

/এমএ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী