নোয়াখালী সদরে মণপ্রতি ১০৪০ টাকা দরে ধান কেনা শুরু

নোয়াখালী প্রতিনিধি
২২ মে ২০১৯, ২০:৪৪আপডেট : ২২ মে ২০১৯, ২১:১৫

ধান কেনা কর্মসূচির উদ্বোধন নোয়াখালী সদর উপজেলায় সরাসরি কৃষকের কাছ থেকে মণ প্রতি ১০৪০ টাকা দরে ধান কেনা শুরু হয়েছে। বুধবার (২২ মে) বিকালে উপজেলার সোনাপুর খাদ্য গুদামে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

উপজেলার দেবীপুরের কৃষক আবদুস জাহেরসহ একাধিক কৃষকের কাছ থেকে ধান কেনেন সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল ইসলাম সরদার। এসময় সোনাপুর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সহিদ উল্যা উপস্থিত ছিলেন।

ইউএনও আরিফুল ইসলাম সরদার জানান, মোট ২১৩ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে। কৃষকরা কঠোর পরিশ্রম করে ধান উৎপাদন করেন। এ ধান সরকার নির্ধারিত মূল্যে কেনা শুরু হয়েছে। আমরা সরাসরি কৃষকদের কাছ থেকে মণ প্রতি ১০৪০ টাকা দরে ধান কিনছি। যদি কোনও কৃষক ধান বিক্রির ক্ষেত্রে সমস্যায় পড়েন সেক্ষেত্রে যারা জড়িত থাকবে, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। কৃষকের ধান বিক্রির সঙ্গে কোনও দালাল চক্র থাকতে পারবে না। এজন্য জনপ্রতিনিধি ও খাদ্য কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি