নোয়াখালী সদর উপজেলা নির্বাচনে ১৪ প্রার্থীর মনোনয়নপত্র জমা

নোয়াখালী প্রতিনিধি
২২ মে ২০১৯, ২২:৩৭আপডেট : ২২ মে ২০১৯, ২২:৪৫

মনোনয়নপত্র জমা নোয়াখালী সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস-চেয়ারম্যান পদে মোট ১৪ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এদের মধ্যে চেয়ারম্যান পদে তিনজন, ভাইস চেয়ারম্যান পদে সাতজন ও নারী ভাইস-চেয়ারম্যান পদে চারজন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

চেয়ারম্যান পদে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক একেএম সামছুদ্দিন জেহান, জাতীয় পার্টির প্রার্থী জেলা সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন আহম্মেদ মিঠু ও স্বতন্ত্র প্রার্থী এমএইচ শওকত রেজা চৌধুরী মনোনয়ন ফরম জমা দিয়েছেন। 

ভাইস-চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মাওলানা আবু বক্কর সিদ্দিক, শহর আওয়ামী লীগের সহ-সভাপতি মোহাম্মদ ইকবাল হোসেন আরজু, শহর যুবলীগের যুগ্ম আহ্বায়ক নূর আলম সিদ্দিকী রাজুসহ সাত জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

নারী ভাইস-চেয়ারম্যান পদে জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি নিলুফা মমিন, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক রাবেয়া সুলতানা ববি, জেলা যুব মহিলা লীগের সভাপতি জান্নাতুল ফেরদাউস মুক্তাসহ চারজন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

নোয়াখালীর এডিসি (সার্বিক) ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আবু ইউসূফ জানান, এ পর্যন্ত রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তার কাছে ১৪ জন মনোনয়ন ফরম জমা দিয়েছেন।

উল্লেখ্য, পঞ্চম ধাপের এ নির্বাচন আগামী ১৮ জুন অনুষ্ঠিত হবে।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম