রোয়াংছড়িতে আগুনে ১৫টি ঘর পুড়ে ছাই

বান্দরবান প্রতিনিধি
২৫ মে ২০১৯, ০০:৩৯আপডেট : ২৫ মে ২০১৯, ০০:৩৯

রোয়াংছড়িতে আগুনে ১৫টি ঘর পুড়ে ছাই বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার ২নং তারাছা ইউনিয়নের মিওফ পাড়ায় আগুনে ১৫টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার (২৪ মে) দুপুরে এই আগুন লাগার ঘটনা ঘটে।
সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে মিওফ পাড়ার এক ব্যক্তির বাড়ি থেকে আগুনের সূত্রপাত হয়। গ্রামের অধিকাংশের কাঁচা ঘরবাড়ি হওয়ায় মুহূর্তে আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা এক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় ১৫টি ঘর পুড়ে ছাই হয়ে যায়।
রোয়াংছড়ি ত্রাণ ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মইনুল ইসলাম বলেন, ‘আগুন লাগার ঘটনা শুনেছি। তবে দূরে হওয়ায় ঘটনাস্থলে যাওয়া সম্ভব হয়নি। শনিবার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও নির্বাহী অফিসারসহ ঘটনাস্থলে পরিদর্শনে গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারকে খাবার ও ত্রাণ সামগ্রী বিতরণ করা হবে।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম