অপহর‌ণের তিন‌ দিন পর আ. লীগ নেতার লাশ উদ্ধার

বান্দরবান প্রতি‌নি‌ধি
২৫ মে ২০১৯, ১৩:৫৩আপডেট : ২৫ মে ২০১৯, ১৪:০৭

চথোয়াইমং মারমা অপহর‌ণের তিন‌ দিন পর বান্দরবান পৌরসভার ৫নং ওয়া‌র্ডের সা‌বেক ক‌মিশনার ও পৌর আওয়ামী লীগের সহসভাপ‌তি চথোয়াইমং মারমা‌র লাশ উদ্ধার ক‌রে‌ছে পু‌লিশ।  শনিবার (২৫ মে) দুপু‌রে রাজ‌বিলার জর্ডান পাড়া থে‌কে তার লাশ উদ্ধার করা হয়। ২২ মে রা‌তে তা‌কে বালাঘাটার চড়ুই পাড়ার মুখ থে‌কে অপহরণ করা হয়।
পু‌লিশ ও স্থানীয়রা জানায়,  স্থানীয়রা  জর্ডান পাড়ার কা‌ছে লাশ‌টি দেখ‌তে পে‌য়ে পুলিশ‌কে খবর দেয়। খবর পে‌য়ে পুলিশ ঘটনাস্থ‌লে থেকে লাশ উদ্ধার ক‌রে। 
এ ব্যাপা‌রে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ‌হিদুল ইসলাম ব‌লেন, ‘লাশ দেখ‌তে পে‌য়ে স্থানীয়রা আমা‌দের খবর দেয়। বর্তমা‌নে আমরা ঘটনাস্থ‌লে আছি।’

প্রসঙ্গত, ২২ মে বুধবার রাত সা‌ড়ে ৯টার দি‌কে চ‌থোয়াইমং মারমা‌কে বালাঘাটার চড়ুইপাড়া এলাকা থে‌কে অ‌স্ত্রের মু‌খে সন্ত্রাসীরা অপহরণ ক‌রে নি‌য়ে যায়। এর আগে গত ৭ মে সন্ত্রাসীরা জনসংহতি সমিতির কর্মী বিনয় তঞ্চঙ্গ্যাকে গুলি করে হত্যা করে। অপহরণ করা হয় ফোলাধন তংচঙ্গা নামের অপর কর্মীকে। এখনও তিনি নিখোঁজ। গত ৯ মে সন্ত্রাসীরা জনসংহতি সমিতির সমর্থক জয় মনি তঞ্চঙ্গ্যাকে গুলি করে হত্যা করে। ১৯ মে বান্দরবানের রাজবিলায় আওয়ামী লীগের সর্মথক ক্য চিং থোয়াই মারমা (২৭) কে অপহরণের পর গুলি করে হত্যা করে।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম