কক্সবাজারে বাস-মাইক্রোবাস সংঘর্ষে প্রাণ গেলো দুইজনের

কক্সবাজার প্রতিনিধি
২৫ মে ২০১৯, ২২:৪১আপডেট : ২৫ মে ২০১৯, ২২:৪৯

কক্সবাজার

কক্সবাজার সদর উপজেলায় বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। শনিবার (২৫ মে) বিকাল ৫টার দিকে উপজেলার ঈদগাঁও ডুলাফকিরের মাজার গেইট ঢালার দুয়ার এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। চকরিয়ার মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আলমগীর এ খবর নিশ্চিত করেন।

নিহত দুইজনের একজন মাইক্রোবাস চালক মোহাম্মদ ইয়াকুব (২৬); যিনি কক্সবাজার শহরের কলাতলী এলাকার মোহাম্মদ ইউসুফের ছেলে। অন্যজন হলেন চকরিয়া উপজেলার ফুলতলী এলাকার মৃত আমির হোসেনের ছেলে মোহাম্মদ আলমগীর (৩০)।

পুলিশ ফাঁড়ির ইনচার্জ আলমগীর বলেন, ‘বিকালে কক্সবাজারগামী বাসের সঙ্গে চট্টগ্রামগামী মাইক্রোবাসের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে চালকসহ দুইজন আহত হন। আহতদের উদ্ধার করে চকরিয়ার মালুমঘাটস্থ খ্রিশ্চিয়ান মেমোরিয়াল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এর মধ্যে একজন মাইক্রোবাসটির চালক ও অন্যজন যাত্রী।’

নিহতদের মধ্যে ইয়াকুবের লাশ ঈদগাঁও পুলিশ ফাঁড়িতে ও মোহাম্মদ আলমগীরের লাশ মালুমঘাট পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে বলেও জানান তিনি।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী