ধর্ষণের অভিযোগে তিন তরুণ আটক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২৭ মে ২০১৯, ১৪:৫০আপডেট : ২৭ মে ২০১৯, ১৬:৪৯

ধর্ষণের অভিযোগে তিন যুবক আটক

ব্রাহ্মণবাড়িয়ায় এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে তিন তরুণকে আটক করেছে সদর মডেল থানা পুলিশ। রবিবার (২৬ মে) সন্ধ্যায় পৌর শহরের পশ্চিম মেড্ডার পীরবাড়ি মৌবাগ এলাকা থেকে তাদের আটক করা হয়। এ ঘটনায় জড়িত সোহাগ নামে আরেক তরুণকে খুঁজছে পুলিশ।

আটক তরুণরা হলো, মোবারক (১৮), আশিক (১৯) ও আলাউদ্দিন (২০)।
ধর্ষণের শিকার গৃহবধূ জানান, তার বাড়ি কুমিল্লার লাকসাম উপজেলার মনিপুরে। তিনি পরিবারের সঙ্গে ব্রাহ্মণবাড়িয়া শহরের পশ্চিম মেড্ডার পীরবাড়ি মৌবাগ এলাকায় থাকেন। দুই মাস আগে এ এলাকায় তারা বাসা ভাড়া নেন।

তিনি আরও জানান, গত শুক্রবার (২৪ মে) রাতে তিনি বাসার পাশের মুদি দোকানে যাওয়ার সময় স্থানীয় মোবারক ও আশিক তাকে জোরপূর্বক একটি নির্মাণাধীন ভবনে নিয়ে যায়। সেখানে নেওয়ার পর স্থানীয় প্রভাবশালী যুবক সোহাগ ও আলাউদ্দিন আসে। পরে সোহাগ তাকে ধর্ষণ করে। এ সময় তার চিৎকারে লোকজন এগিয়ে এলে তারা পালিয়ে যায়। পরে ঘটনাটি ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশকে জানানো হয়।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সেলিম উদ্দিন জানান, এ ঘটনায় জড়িত তিন যুবককে আটক করা হয়েছে। ঘটনার মূল হোতা সোহাগকে (২২) আটকের জন্য বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে।। তিনি বলেন, ‘ওই গৃহবধূকে ডাক্তারি পরীক্ষার জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

/জেবি/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম