রো‌হিঙ্গা নারীর পাসপোর্ট করাতে গিয়ে আটক ৬

বান্দরবান প্র‌তি‌নি‌ধি
২৮ মে ২০১৯, ১৪:২৯আপডেট : ২৮ মে ২০১৯, ১৫:১৫

রোহিঙ্গা নারীর পাসপোর্ট করতে গিয়ে আটক গ্রাম পুলিশ

বান্দরবানে রো‌হিঙ্গা নারীর পাসপোর্ট করতে গিয়ে দালাল ও গ্রাম পুলিশের সদস্যসহ ছয়জন আটক হয়েছে। সোমবার (২৭ মে) বিকালে পাসপোর্ট অফিসের সামনে থেকে তাদের আটক করে বান্দরবান সদর থানা পু‌লিশ।

আটক ব্যক্তিরা হ‌লেন- দালাল জাকা‌রিয়া, গ্রাম পু‌লি‌শের সদস্য আবদুল মা‌লেক, রো‌হিঙ্গা নারী সাইকা, ‌সৈয়দ আলম, এলম খাতুন ও রা‌জিয়া বেগম।

বান্দরবান পু‌লিশ সুপার মোহাম্মদ জা‌কির হো‌সেন মজুমদার ব‌লেন, 'মা‌লয়েশিয়া যাওয়ার জন্য রোহিঙ্গা নারী সাইকা দালাল ও গ্রাম পুলিশ সদস্যের সহ‌যো‌গিতায় রাজিয়া সেজে পাস‌পোর্ট কর‌তে আসলে তাদের আটক করা হয়। এ বিষ‌য়ে মামলার প্রস্তু‌তি চল‌ছে। এ ঘটনায় নাইক্ষ্যংছ‌ড়ির আসল রা‌জিয়া বেগম, তার বাবা সৈয়দ আলম ও মা এলম খাতুন‌কেও আটক ক‌রে মঙ্গলবার বান্দরবান থানায় নি‌য়ে আসা হয়েছে।'
তিনি আরও জানান, রো‌হিঙ্গা নারী সাইকার বাড়ি মিয়ানমা‌রের রাখাইনের মোংডু জেলার গু‌চিজন থানায়। বর্তমা‌নে তিনি কক্সবাজা‌রের উখিয়ার পালংখালীর চাকমার কু‌ল শরণার্থ‌ী ক্যা‌ম্পের বাসিন্দা। তার কা‌ছে শরণার্থী কার্ডও র‌য়ে‌ছে।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক