ব্রাহ্মণবাড়িয়ায় ২০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বুধবার সকালে সদর উপজেলার কোড্ডা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
আটক ব্যক্তিরা হলো, প্রিয়াস মিয়া (২৮) এবং অন্তর রহমান (২২)। তাদের উভয়ের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া শহরের কান্দিপাড়া এলাকায়।
ঘটনা সম্পর্কে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সেলিম উদ্দিন জানান, তাদের কাছে খবর আসে ভারত সীমান্ত থেকে গাঁজাভর্তি একটি পিকআপ ভ্যান ব্রাহ্মণবাড়িয়ার দিকে আসছে। এই খবরে ব্রাহ্মণবাড়িয়া সদর থানা পুলিশ কোড্ডা এলাকায় অবস্থান নেয়।
পরে পিকআপ ভ্যানটি কোড্ডা এলাকায় এলে সেটিতে তল্লাশি করে ২০ কেজি গাঁজাসহ প্রিয়াস মিয়া এবং অন্তর রহমান নামে
দুই জনকে আটক করা হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।








