বাড়তি ভাড়া নেওয়ার দায়ে তিন পরিবহনকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
৩১ মে ২০১৯, ২২:০০আপডেট : ৩১ মে ২০১৯, ২২:০৯

চট্টগ্রাম

ঈদে ঘরেফেরা মানুষের কাছ থেকে বাড়তি ভাড়া নেওয়ার দায়ে তিনটি পরিবহনকে ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (৩১ মে) বিকালে চট্টগ্রাম নগরীর একে খান মোড়ে অভিযান চালিয়ে এসব পরিবহনকে জরিমানা করেন বিআরটিএ-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মনজুরুল হক।

তিন  পরিবহন কোম্পানির মধ্যে চট্টগ্রাম-লক্ষ্মীপুর রুটে চলাচলকারী শাহী সার্ভিসকে ২৫ হাজার, একই রুটের জোনাকী পরিবহনকে ২৫ হাজার টাকা এবং কুষ্টিয়া-ঝিনাইদহ রুটের মামুন এন্টারপ্রাইজকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এস এম মনজুরুল হক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ঈদকে কেন্দ্র করে একে খান এলাকায় দূরপাল্লার বাস কাউন্টারগুলোতে যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে –এমন অভিযোগ পেয়ে বিকালে ওই এলাকায় অভিযান চালানো হয়। এসময় লক্ষ্মীপুরগামী শাহী সার্ভিসের কাউন্টারে গিয়ে দেখা যায়, নিয়মিত ভাড়া ৩৩০ টাকার পরিবর্তে প্রতিটি টিকিট ৫০০ টাকায় বিক্রি হচ্ছে এখানে। একইভাবে পাশের জোনাকী সার্ভিসও লক্ষ্মীপুরের টিকিটের দাম রাখছে ৫০০ টাকা। এজন্য ওই দুটি পরিবহনকে ২৫ হাজার টাকা করে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।’

তিনি আরও বলেন, ‘একই সময় ওই এলাকার কুষ্টিয়া-ঝিনাইদহগামী মামুন এন্টারপ্রাইজের বাস কাউন্টারে গিয়ে দেখা যায়, তারা প্রতিটি টিকেট বিক্রি করছে ১২শ’ টাকায়; যেখানে কুষ্টিয়ার ভাড়া ৭৫০ টাকা। এ ঘটনায় মামুন এন্টারপ্রাইজকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম