৫ হাজার পিস ইয়াবাসহ এয়ার এরাবিয়ার যাত্রী আটক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০১ জুন ২০১৯, ২১:২৯আপডেট : ০১ জুন ২০১৯, ২১:৪৪

এয়ার এরাবিয়ার যাত্রী মো. সোহেল

৫ হাজার ১০ পিস ইয়াবাসহ সংযুক্ত আরব আমিরাতের সারজাগামী এয়ার এরাবিয়ার যাত্রী মো. সোহেলকে আটক করেছেন চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরের নিরাপত্তাকর্মীরা। শনিবার (১ জুন) বিকাল সাড়ে ৫টার দিকে তাকে আটক করা হয়।

সোহেল এয়ার এরাবিয়ার বিকাল সোয়া ৫টার জি ৯-৫২৪ ফ্লাইটের যাত্রী ছিলেন।

এ তথ্য নিশ্চিত করে শাহ আমানত বিমানবন্দরে দায়িত্বরত নিরাপত্তা কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, আটক সোহেল ফটিকছড়ি উপজেলার মো. শফির ছেলে।

শহিদুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সারজা যাওয়ার উদ্দেশে সোহেল বিকালে চট্টগ্রাম বিমানবন্দর আসছিলেন। বিমানবন্দরে ঢোকার পথে তাকে সন্দেহ হলে তার সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করা হয়। তার হাতে থাকা ব্যাগ ও জুতো তল্লাশি করে ৫ হাজার ১০ পিস ইয়াবা পাওয়া যায়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে পতেঙ্গা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম