জেলেদের মহাসড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৯ জুন ২০১৯, ১৩:৩৫আপডেট : ০৯ জুন ২০১৯, ১৩:৪৪

মাছ ধরায় নিষেধাজ্ঞার প্রতিবাদে জেলেদের সড়ক অবরোধ

সাগরে মাছ ধরায় নিষেধাজ্ঞার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন জেলেরা। রবিবার (৯ জুন) সকাল ১০টা থেকে তারা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড উপজেলার বাংলাবাজার বাইপাস এলাকার সড়কে অবস্থান নিয়েছেন। অবরোধের কারণে ঢাকা-চট্টগ্রাম এলাকায় যান চলাচল বন্ধ ছিল।

জেলেরা এখনও (দুপুর ১২টা) সড়কে অবস্থান করছে উল্লেখ করে সীতাকুণ্ড থানার ওসি মো. দেলোয়ার হোসেন বলেন,‘তাদের সরিয়ে নিতে পুলিশ ঘটনাস্থলে কাজ করছে।’

জেলেদের সড়ক অবরোধ

স্থানীয়রা জানান, সকাল সাড়ে ৯টার দিকে ৩৮টি জেলে পল্লী থেকে আসা নারী-শিশুসহ সহস্রাধিক জেলে সড়কে অবস্থান নিয়েছে। প্রচণ্ড বৃষ্টি উপেক্ষা করে তারা সীতাকুণ্ড উপজেলা পর্যন্ত রাস্তার একপাশে জড়ো হয়েছে। সকাল ১০টার দিকে পুলিশ এসে তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে তারা রাস্তার দু’পাশে এবং সড়কে অবস্থান নেয়। জেলেরা পূর্ব ঘোষিত আল্টিমেটাম অনুযায়ী এ কর্মসূচি পালন করেছেন বলে জানা যায়।

এর আগে গত ১ জুন সাগরে মাছ ধরায় সরকারি নিষেধাজ্ঞার প্রতিবাদে চট্টগ্রাম প্রেসক্লাবে উত্তর চট্টলা উপকূলীয় মৎস্যজীবী জলদাস সমবায় কল্যাণ ফেডারেশন এক সংবাদ সম্মেলন করে। ওই সংবাদ সম্মেলনে ফেডারেশনের সভাপতি লিটন জলদাস ৭ দিনের মধ্যে এই সমস্যার সমাধান করার জন্য আল্টিমেটাম দেন। অন্যথায় ৯ জুন থেকে মহাসড়ক অবরোধ করা ঘোষণা দেন। তার অংশ হিসেবে আজ রাস্তায় অবস্থান নিয়েছেন জেলেরা।

নৌকা নিয়ে জেলেদের সড়ক অবরোধ

ওসি দেলোয়ার হোসেন বলেন, 'সড়কের পাশে এখনও জেলেরা অবস্থান করছে। তবে এখন যান চলাচল স্বাভাবিক হয়েছে। জেলেদের বুঝিয়ে সড়কের পাশে সরিয়ে দেওয়া হয়েছে।'    

প্রসঙ্গত, প্রতিবছর ২৩ মে থেকে ২৩ জুলাই মোট ৬৫ দিন সাগরে মাছ ধরার সরকারি নিষেধাজ্ঞা থাকে। অন্য বছর এই সময় ছোট কাঠের নৌকায় করে জেলেরা মাছ ধরতে পারত। কিন্তু এ বছর এসব ছোট ছোট নৌকার ক্ষেত্রেও কঠোর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম