ধর্মীয় উসকানিমূলক স্ট্যাটাস দেওয়ায় জামায়াত নেতা আটক

বান্দরবান প্রতিনিধি
১১ জুন ২০১৯, ১১:৫৫আপডেট : ১১ জুন ২০১৯, ১২:৪৭

আটক ফেসবুকে ধর্মীয় উসকানিমূলক স্ট্যাটাস দেওয়ার অভিযোগে বান্দরবান সদরে মোজাম্মেল হক লিটন নামের এক জামায়াত নেতাকে আটক করে‌ছে পু‌লিশ। সোমবার (১০ জুন) তা‌কে আটক করা হয়। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) এনামুল হক ভূইয়া একথা জানিয়েছেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ফেসবুকে ধর্মীয় উসকানিমূলক স্ট্যাটাস দেওয়ার অভিযোগে জামায়াত নেতা মোজাম্মেল হক লিটনকে পুলিশ আটক করেছে। আটকের পর তাকে থানা হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে মিথ্যা অভিযোগে লিটনকে আটক করা হয়েছে বলে দাবি করেছেন জামায়াত নেতারা। 
ওসি বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে ঈদ জামাত নিয়ে ফেসবুকে উসকানিমূলক স্ট্যাটাস দেওয়ার অভিযোগ রয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। 

/এসটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম