কুমিল্লায় আটজনকে পুড়িয়ে হত্যা: মালামাল ক্রোকের আদেশ ৩১ জুলাই

কুমিল্লা প্রতিনিধি
১১ জুন ২০১৯, ১৫:১৬আপডেট : ১১ জুন ২০১৯, ১৫:১৬

কুমিল্লা

কুমিল্লার চৌদ্দগ্রামে নৈশকোচে পেট্রোল বোমা মেরে আটজনকে পুড়িয়ে হত্যা মামলার পলাতক আসামিদের মালামাল ক্রোকের পরবর্তী তারিখ ৩১ জুলাই। ওইদিন পলাতক আসামিদের মালামাল ক্রোকের আদেশ জারি করা হবে। কুমিল্লার জেলা ও দায়রা জজ মো. আলী আকবর মঙ্গলবার দুপুরে এ আদেশ দেন। বিবাদী পক্ষের আইনজীবী কাইমুল হক রিংকু বিষয়টি নিশ্চিত করেছেন।

মঙ্গলবার (১১ জুন) ছিল পলাতক আসামিদের মালামাল ক্রোক মামলার ধার্য তারিখ। এ মামলার অন্যতম আসামি খালেদা জিয়া অন্য মামলায় জেলে থাকায় তার পক্ষের আইনজীবীরা সময় প্রার্থনা করলে আদালত তা মঞ্জুর করেন। এসময় পলাতক আসামিদের মালামাল ক্রোকের আদেশ জারির জন্য আগামী ৩১ জুলাই ধার্য করেন আদালাত।

উল্লেখ্য গত ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি চৌদ্দগ্রামের জগমোহনপুরে বাসে পেট্রোল বোমা ছুঁড়ে আগুন লাগিয়ে ৮ যাত্রীকে হত্যা করা হয়। এ ঘটনায় চৌদ্দগ্রাম থানার এসআই ইব্রাহীম বিশেষ ক্ষমতা আইনে খালেদা জিয়া ও বিএনপির ঊর্ধ্বতন কয়েকেজন নেতাসহ ৫৬ জনকে আসামি করে একটি মামলা করেন। তদন্ত শেষে ৭৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দায়ের করেন এসআই ইব্রাহীম ( মামলার তদন্ত কর্মকর্তা)। পরে মামলার অন্যতম আসামি বিএনপির কেন্দ্রীয় নেতা এমকে আনোয়ারের মৃত্যু হলে তাকে বাদ দিয়ে ৭৭ জনের নামে অভিযোগপত্র দাখিল করেন একই থানার এসআই ফিরোজ।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম