বেগমগঞ্জে ড্রামট্রাকের চাপায় স্কুলছাত্রী নিহত

নোয়াখালী প্রতিনিধি
১৩ জুন ২০১৯, ১৭:১৮আপডেট : ১৩ জুন ২০১৯, ১৯:৩৮

ড্রামট্রাক নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় ড্রামট্রাকের চাপায় তানজিলা আক্তার মিতু (১৪) নামের এক স্কুলছাত্রী নিহত হয়েছে। ছয়ানি ইউনিয়নের ভবানী জীবনপুর এলাকায় বৃহস্পতিবার (১৩ জুন) সকালে এ ঘটনা ঘটে।

তানজিলা আক্তার মিতু একই এলাকার আব্দুল মন্নানের মেয়ে। সে ছয়ানি মডেল উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী।

মিতুর বাবা আব্দুল মন্নান জানান, মিতু সকালে বিদ্যালয়ের উদ্দেশে বাড়ি থেকে বের হয়। বেগমগঞ্জ-ছয়ানি সড়কে পৌঁছালে একটি ড্রামট্রাক তাকে পেছন থেকে চাপা দেয়। ঘটনাস্থলেই সে মারা যায়।

বেগমগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) নূর আলম জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনার পর চালক পালিয়ে গেছে। ড্রামট্রাকটি (নোয়াখালী শ-১১-০১১১) পুলিশ আটক করেছে।

দুর্ঘটনাস্থলে গ্রামবাসীর ভিড় বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথোরিটি (বিআরটিএ) নোয়াখালী সার্কেলের সহকারী পরিচালক প্রকৌশলী মো. আতিকুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ড্রামট্রাক স্থানীয়ভাবে বালুসহ বিভিন্ন মালামাল বহনে ব্যবহৃত হয়। দুর্ঘটনার খবর জেনেছি। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।’

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের