শাহ আমানতে বিদেশি মুদ্রাসহ সারজাহগামী যাত্রী আটক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৪ জুন ২০১৯, ১২:১৭আপডেট : ১৪ জুন ২০১৯, ১২:২৫

শাহ আমানতে আটক যাত্রী
৬০ হাজার দিরহাম এবং ৩০০ ইউএস ডলারসহ সারজাহগামী এক যাত্রীকে আটক করেছে চট্টগ্রাম শাহ আমানত আন্তজার্তিক বিমানবন্দরের নিরাপত্তা বিভাগ। বিমানবন্দরের ম্যানেজার সরওয়ার-ই-জাহান এ তথ্য নিশ্চিত করেছেন।

আটক যাত্রীর নাম মো. জহুর আলম। এয়ার এরাবিয়ার শুক্রবার (১৪ জুন) সকাল সাড়ে ৯টার জি ৯-৫২২ ফ্লাইটে তার সারজাহ যাওয়ার কথা ছিল। জহুর আলমের গ্রামের বাড়ি হাটহাজারী উপজেলার ফতেয়াবাদের চিকনদন্ডী এলাকায়। তার বাবার নাম রুতম আলী।

সরওয়ার-ই-জাহান বাংলা ট্রিবিউনকে বলেন, দ্বিতীয় স্ক্যানিং চেকিংয়ের সময় জহুর আলমের ব্যাগে ৩০০ ইউএস ডলার ও ৬০ হাজার দিরহাম পাওয়া যায়। ২৩ দশমিক ৫০ টাকা হিসেবে ৬০ হাজার দিরহামে প্রায় ১৪ লাখ টাকা। আটক যাত্রীকে পুলিশে সোপর্দ করা হয়েছে।

তার বিরুদ্ধে বিদেশি মুদ্রা পাচার আইনে মামলা করা হবে বলে জানান তিনি।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম