চট্টগ্রামে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ৫ যুবক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৪ জুন ২০১৯, ১৫:৩৫আপডেট : ১৪ জুন ২০১৯, ১৫:৪১

গ্রেফতারের প্রতীকী ছবি চট্টগ্রাম মহানগরীতে এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে পাঁচ যুবককে গ্রেফতার করেছে কর্ণফুলী থানা পুলিশ। বৃহস্পতিবার (১৩ জুন) বিকাল থেকে শুক্রবার (১৪ জুন) সকাল ৬টা পর্যন্ত টানা ১৬ ঘণ্টা অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। কর্ণফুলী থানার পরিদর্শক (তদন্ত) মো. জোবায়ের সৈয়দ এ তথ্য জানিয়েছেন।

আসামিরা হলো—কর্ণফুলী থানার চরলক্ষ্যা এলাকার বাসিন্দা মো. ইলিয়াস (৩২), একই এলাকার কামাল উদ্দিন (২৮) ও মো. সেকান্দার (৩৩) এবং পশ্চিম চরলক্ষ্যার ইউনুছ (২৫) ও জুলধা এলাকার বাসিন্দা আলী ওরফে চঙ্কু (৩০)।

জোবায়ের সৈয়দ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গত ১২ জুন রাত ১০টা থেকে রাত সাড়ে ৩টা পর্যন্ত আসামিরা কর্ণফুলী থানার জুলধা ইউনিয়নের শুক্কুর ব্রিক ফিল্ডের একটি পরিত্যক্ত রান্নাঘরে ওই কিশোরীকে পালাক্রমে ধর্ষণ করে। পরদিন দুপুরে ওই কিশোরী অজ্ঞাতদের আসামি করে থানায় ধর্ষণের অভিযোগ মামলা দায়ের করেন। পরে অভিযান চালিয়ে পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে। আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।’

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী