চেক জালিয়াতির মামলায় সিরাজ উদ্দৌলার বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ

ফেনী প্রতিনিধি
১৭ জুন ২০১৯, ১৭:০১আপডেট : ১৭ জুন ২০১৯, ১৭:৩৫

নুসরাত হত্যা মামলার আসামি সিরাজ উদ্দৌলাকে চেক জালিয়াতির মামলায় আদালতে উপস্থাপন করা হয় সোনাগাজীর মাদ্রাসা শিক্ষার্থী নুসরাত হত্যা মামলার প্রধান আসামি সিরাজ উদ্দৌলার বিরুদ্ধে চেক জালিয়াতি মামলার সাক্ষ্যগ্রহণ হয়েছে। সোমবার (১৭ জুন) দুপুরে ফেনীর যুগ্ম জেলা দায়রা জজ অসিম কুমার দে’র আদালতে সাক্ষ্যগ্রহণ হয়।

গত ২০১৭ সালের ৯ নভেম্বর আবদুল কাইয়ুম নামে এক ব্যক্তি বাদী হয়ে আদালতে মামলাটি দায়ের করেন। সোমবার মামলায় তিন জনের সাক্ষী দেওয়ার কথা ছিল। তবে শুধু বাদীর সাক্ষ্যগ্রহণ হয়। আদালত ১৫ জুলাই মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করেন।

মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, অধ্যক্ষ সিরাজ উদ্দৌলা ২০১৭ সালের ১৬ আগস্ট বাদীকে এক কোটি ৩৯ লাখ টাকার একটি চেক দেন। সিরাজ প্রস্তাবিত একটি প্রতিষ্ঠানের চেয়ারম্যান হিসেবে এই চেক দিলেও, ওই বছরের ২৭ আগস্ট চেকটি ব্যাংকে উপস্থাপন করলে তা ডিজঅনার হয়।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট এনামুল করিম বাংলা ট্রিবিউনকে বলেন, সিরাজ উদ্দৌলা ১০৯ জন সদস্য নিয়ে উম্মুলকোরা ইন্টারন্যাশনাল মাদ্রাসা ও উম্মুল কোরা ডেভেলপার কোম্পানি প্রতিষ্ঠান করতে চান। এজন্য সদস্যদের কাছ থেকে এক কোটি ৩৯ লাখ টাকা সংগ্রহ করেন। পরে প্রতিষ্ঠান না করে সদস্যদের টাকা দিতে গড়িমসি করেন। এ অবস্থায় গ্রাহকরা সদস্য আবদুল কাইয়ুমকে টাকা আদায় করার জন্য দায়িত্ব দেন। তবে তাকে দেওয়া চেক পরে ডিজঅনার হয়।

/টিটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক