বাল্যবিয়ে ঠেকালেন ম্যাজিস্ট্রেট

ফেনী প্রতিনিধি
১৮ জুন ২০১৯, ০৬:৪৯ আপডেট : ১৮ জুন ২০১৯, ১২:২৯

ভ্রাম্যমাণ আদালতের অভিযান ফেনীর সোনাগাজীতে বাল্যবিয়ে থেকে রক্ষা পেয়েছে এক কিশোরী। সোমবার তার বাল্যবিয়ে ঠেকিয়ে দিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাছরীন আক্তার। এ ঘটনায় ওই কিশোরীর মাকে জরিমানা করা হয়েছে।

চর চান্দিয়া ইউনিয়ন চেয়ারম্যান মোশাররফ হোসেন মিলন জানান, উত্তর চর চান্দিয়া গ্রামের ওই কিশোরীর সঙ্গে একই এলাকার প্রবাসী মিজানুর রহমানের বিয়ের দিন ধার্য ছিল সোমবার। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাছরীন আক্তার দুপুরে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নার্গিস আক্তারকে সঙ্গে নিয়ে ওই কিশোরীর বাড়িতে যান। তারা বিয়ে বন্ধ করে দেন। খবর পেয়ে বরপক্ষের লোকজন মাঝ পথ থেকে ফিরে যায়।

উপজেলা সহকারী কমিশনার নাছরীন আক্তার বলেন, ‘১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত মেয়েকে বিয়ে দেবে না মর্মে তার বাবা-মা ও আত্মীয়দের কাছ থেকে অঙ্গীকারনামা নেওয়া হয়েছে। এছাড়া মেয়ের মাকে বাল্যবিয়ের অভিযোগে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’

/এনআই/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সবুজ নৌপরিবহনে জাতীয় কর্মপরিকল্পনা করছে সরকার: নৌপরিবহন মন্ত্রী 
সবুজ নৌপরিবহনে জাতীয় কর্মপরিকল্পনা করছে সরকার: নৌপরিবহন মন্ত্রী 
ধর্ষণের অভিযোগ ঘিরে পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ে তাণ্ডব-আগুন, পুলিশ বলছে ‘গুজব’
ধর্ষণের অভিযোগ ঘিরে পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ে তাণ্ডব-আগুন, পুলিশ বলছে ‘গুজব’
সাশ্রয়ী ও দুর্যোগসহনশীল আবাসনে ১০ কোটি ডলার ঋণ এডিবির
সাশ্রয়ী ও দুর্যোগসহনশীল আবাসনে ১০ কোটি ডলার ঋণ এডিবির
‘বিএনপি চাঁদাবাজ দল’, সালমানের এমন বক্তব্য ঢালাও অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী
‘বিএনপি চাঁদাবাজ দল’, সালমানের এমন বক্তব্য ঢালাও অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী
সর্বাধিক পঠিত
দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য মন্ত্রণালয়ের নির্দেশনা
দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য মন্ত্রণালয়ের নির্দেশনা
কোনও ‘প্ল্যান’ ছাড়াই যা করলেন জয়া আহসান
কোনও ‘প্ল্যান’ ছাড়াই যা করলেন জয়া আহসান
চীন-ভারতকে টপকে যুক্তরাষ্ট্রই হবে বাংলাদেশের প্রধান আমদানি উৎস?
চীন-ভারতকে টপকে যুক্তরাষ্ট্রই হবে বাংলাদেশের প্রধান আমদানি উৎস?
কোটি মানুষের শিল্পনগরী, নেই কোনও বিনোদনকেন্দ্র
কোটি মানুষের শিল্পনগরী, নেই কোনও বিনোদনকেন্দ্র
সিলেট-ঢাকা ছয় লেন মহাসড়কের কাজ কবে শেষ হবে, জানালেন বাণিজ্যমন্ত্রী
সিলেট-ঢাকা ছয় লেন মহাসড়কের কাজ কবে শেষ হবে, জানালেন বাণিজ্যমন্ত্রী