রাঙামাটিতে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাবে ৮০ হাজার শিশু

রাঙামাটি প্রতিনিধি
১৯ জুন ২০১৯, ১৭:০০আপডেট : ১৯ জুন ২০১৯, ১৭:১৭

সংবাদ সম্মেলন (ছবি– প্রতিনিধি)

আগামী ২২ জুন ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাবে রাঙামাটির ৭৯ হাজার ৮৮৪ শিশু। বুধবার (১৯ জুন) বেলা ১১টায় জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ২২ জুন সারাদেশে একযোগে জাতীয় ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইন হবে। এই রাউন্ডে রাঙামাটিতে ৭৯ হাজার ৮৮৪ শিশুকে এই ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ৯ হাজার ১৮৮ জন এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৭০ হাজার ৬৯৬ শিশুকে এ ক্যাপসুল খাওয়ানো হবে। এ সময় পুরো জেলায় মোট এক হাজার ৩১৫টি কেন্দ্র খোলা থাকবে। স্বেচ্ছাসেবী কর্মী থাকবে দুই হাজার ২০১ জন। মাঠকর্মী থাকবে ৪২৯ জন এবং ২৪১ জন প্রথম সারির তদারককারী নিয়োজিত থাকবেন।

সংবাদ সম্মেলনে রাঙামাটির ডেপুটি সিভিল সার্জন ডা. নীহার রঞ্জন নন্দীর সভাপতিত্বে বক্তব্য রাখেন–রাঙামাটি প্রেস ক্লাব সাধারণ সম্পাদক আনোয়ার আল হক, দৈনিক গিরিদর্পণ সম্পাদক একেএম মকছুদ আহমেদ, রাঙামাটি রিপোর্টার্স ইউনিটির সভাপতি সুশীল প্রসাদ চাকমা, মেডিক্যাল অফিসার ডা. মাসুদুর রহমান প্রমুখ। 

/এমএ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক