রাঙামাটিতে তরুণের ঝুলন্ত লাশ উদ্ধার

রাঙামাটি প্রতিনিধি
২০ জুন ২০১৯, ১৬:৩৫আপডেট : ২০ জুন ২০১৯, ১৬:৫০

রাঙামাটি রাঙামাটি শহরে এক তরুণের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম অজয় দাশ (২০)। বৃহস্পতিবার (২০ জুন) বেলা ১১টার দিকে লাশটি উদ্ধার করা হয়।

অজয় দাশ চট্টগ্রামের দক্ষিণ রাঙ্গুনিয়ার শিলক এলাকার ধীরেন্দ্র দাশের ছেলে।

রাঙামাটি কোতোয়ালি থানার ওসি মীর জাহিদুল ইসলাম রনি জানান, স্থানীয়রা শহরের প্রবেশ মুখ মানিকছড়ি এলাকায় পাহাড়ি ঢালের নিচে গাছে একটি ঝুলন্ত লাশ দেখতে পান। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি, সে তিন দিন আগে বাড়ি থেকে বের হয়। লাশের অবস্থা দেখে অনুমান করা হচ্ছে, এটি তিন-চারদিন আগের লাশ।

স্থানীয়রা জানান, সকালে কয়েকজন লোক পাহাড়ের ঢালের নিচে গাছের সঙ্গে ঝুলন্ত একটি লাশ দেখতে পান। তারা মানিকছড়ি পুলিশ ফাঁড়িতে খবর দেন। পুলিশ এসে লাশটি উদ্ধার করে।

/এনআই/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম