চট্টগ্রাম কলেজে ছাত্রলীগ-শিবির সংঘর্ষে আহত ৫

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২২ জুন ২০১৯, ২১:৫১আপডেট : ২২ জুন ২০১৯, ২২:০১

চট্টগ্রাম কলেজ ক্যাম্পাস এলাকায় মিছিল জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মুমিনুল হক চৌধুরীর জানাজাকে কেন্দ্র করে চট্টগ্রাম কলেজে ছাত্রলীগ ও শিবিরের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের পাঁচ-ছয় জন আহত হয়েছেন। শনিবার (২২ জুন) দুপুরে কলেজ মাঠে (প্যারেড ময়দান) মুমিনুল হকের জানাজার প্রস্তুতি নেওয়া হলে এ ঘটনা ঘটে। জামায়াত নেতা মমিনুল হক সংসদ সদস্য আবু রেজা মুহাম্মদ নেজামউদ্দিন নদভী শ্বশুর বলে জানিয়েছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, জামায়াত নেতা মুমিনুল হকের জানাজা জোহরের নামাজের পর অনুষ্ঠিত হয়। এর আগে জানাজায় অংশ নিতে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা কলেজের প্যারেড ময়দানে জমায়েত হতে থাকেন। এ সময় কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ শুরু করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। তারা মিছিল নিয়ে শেরেবাংলা হোস্টেলের সামনে এলে দু’পক্ষের মধ্যে ইট-পাটকেল নিক্ষেপ ও উত্তপ্ত বাক্য বিনিময় হয়।

ক্যাম্পাসে পুলিশের অবস্থান চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সভাপতি মাহমুদুল করিম বলেন, ‘কলেজ কর্তৃপক্ষ জামায়াতের সঙ্গে যোগসাজশ করে যুদ্ধাপরাধীদের সংগঠন-জামায়াতের এক শীর্ষ নেতার জানাজা কলেজ মাঠে আয়োজনের অনুমতি দেয়। বিষয়টি জানার পর জামায়াত-শিবির নেতাকর্মীরা বিশৃঙ্খলা করতে পারে এমন আশঙ্কায় আমরা সেখানে জড়ো হই। একপর্যায়ে তাদের কর্মীরা উসকানিমূলক স্লোগান দিতে থাকেন এবং আমাদের লক্ষ করে ইটপাটকেল নিক্ষেপ করেন। এ সময় আমরাও তাদের প্রতিহত করার চেষ্টা করি। পরে পুলিশ উভয় পক্ষের মাঝে অবস্থান নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আমাদের পাঁচ থেকে ছয় নেতাকর্মী তাদের ছোড়া ইটপাটকেলের আঘাতে আহত হয়েছেন। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হবে। এ সময় আমরা শিবিরের ক্যাডার জোবায়েরকে ধরে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করি।’

মহানগর জামায়াতের সংগঠনিক সম্পাদক মোহাম্মদ উল্লাহ বলেন, ‘জানাজা করতে আমরা কলেজ কর্তৃপক্ষের অনুমতি নিই। জানাজা নামাজ পড়তে গেলে ছাত্রলীগ নেতাকর্মীরা ইটপাটকেল নিক্ষেপ করে। নামাজ শেষে পুলিশের ব্যারিকেডে আমরা চলে আসি। এ সময় তারা শিবিরের এক নেতাকে পিটিয়ে পুলিশে দিয়েছে।’

ক্যাম্পাসে ছাত্রলীগের মহড়া চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মুমিনুল হকের জানাজাকে কেন্দ্র করে কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন ছাত্রলীগ নেতাকর্মীরা। এ সময় জানাজায় আসা জামায়াত-শিবিরের নেতাকর্মীদের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল নিয়ে প্যারেড ময়দানের দিকে যাওয়ার চেষ্টা করে। তখন জামায়াত-শিবিরের নেতাকর্মীরা উত্তেজিত হন। পুলিশ দু’পক্ষের মঝে অবস্থান নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে পুলিশের ব্যারিকেডে জানাজা শেষ হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।’

 

 

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম