মঙ্গলবার খুলে দেওয়া হবে শাহবাজপুর সেতু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২৪ জুন ২০১৯, ১০:০২আপডেট : ২৪ জুন ২০১৯, ১০:১৬

শাহবাজপুর সেতুর ওপর ব্রেইলি ব্রিজ নির্মাণের কাজ চলছে আগামীকাল মঙ্গলবার (২৫ জুন) থেকে ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার শাহবাজপুর সেতু খুলে দেওয়া হবে। সড়ক বিভাগের পক্ষ থেকে একথা জানিয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী  শামীম আল মামুন জানান,বর্তমানে সেতুর ওপর বেইলি ব্রিজ নির্মাণ কাজ চলছে। সেতুর কাজ শেষ হলে মঙ্গলবার সকাল থেকে যাত্রী নামিয়ে সেতুর ওপর দিয়ে বাস চলাচল করার জন্যে খুলে দেওয়া হবে। তবে ঝুঁকি থাকায় ভারী যানবাহন বিকল্প সড়কেই চলাচল করতে হবে। সেতুটি দিয়ে যান চলাচল স্বাভাবিক হতে আরও অন্তত ১০ দিন সময় লাগবে।

শাহবাজপুর সেতুর ওপর যানজট হাইওয়ে পুলিশ ও সড়ক বিভাগ জানিয়েছে, ১৮ জুন বিকালে ঢাকা-সিলেট মহাসড়কের শাহবাজপুর সেতুর পূর্বাংশের রেলিংসহ ফুটপাতের একটি বড় অংশ ধ্বসে পড়ে। ওইদিন রাতে সড়ক ও জনপথ বিভাগের নির্দেশে সেতুটির ওপর দিয়ে সব ধরনের ধরনের যানবাহন চলাচল বন্ধ করে দেয়। এজন্য গত ৬ দিন ধরে ভোগান্তিতে পড়েছেন যানবাহন চালক ও যাত্রীরা।

শাহবাজপুর সেতুর জন্য ঢাকা-সিলেট মহাসড়কে যানজট ব্রাহ্মণবাড়িয়া খাটিহাতা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা হোসেন সরকার বলেন, ‘সেতু মেরামত না হলে আমাদের পক্ষে কী করার আছে? আমরা সড়কে শৃঙ্খলা ধরে রাখার চেষ্টা করছি।’

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের