১০ পুলিশ কর্মকর্তা পাচ্ছেন ‘বাংলাদেশ পুলিশ উইমেন অ্যাওয়ার্ড’

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৫ জুন ২০১৯, ১০:৩৩আপডেট : ২৫ জুন ২০১৯, ১০:৪৭

সিএমপির সংবাদ সম্মেলন প্রথমবারের মতো এবার ঢাকার বাইরে আয়োজন করা হচ্ছে ‘বাংলাদেশ পুলিশ উইমেন অ্যাওয়ার্ড ২০১৯’ পুরস্কার প্রদান অনুষ্ঠানের। আগামী ২৭ জুন চট্টগ্রামের কাজির দেউরির ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে এ অনুষ্ঠান হবে। এবার পুরস্কার পাচ্ছেন ১০ পুলিশ কর্মকর্তা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মাহবুবুর রহমান এসব তথ্য জানিয়েছেন। সোমবার (২৪ জুন) দুপুরে সংবাদ সম্মেলন করে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন,  এবার সারাদেশের ১০ জন পুলিশ সদস্যকে পুরস্কার দেওয়া হবে। এর মধ্যে চট্টগ্রামের দুই পুলিশ সদস্যও আছেন। এদের একজন হলেন, চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সীতাকুন্ড সার্কেল) শম্পা রাণী সাহা। অন্যজন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহসিন। নারীবান্ধব পুলিশিংয়ের জন্য প্রথমবারের মতো কোনও পুরুষ কর্মকর্তা হিসেবে মহসিন এই পুরস্কার পাচ্ছেন।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী