চবিতে জীবিত বিড়ালের বাচ্চা পুড়িয়ে মারার অভিযোগ

চবি প্রতিনিধি
২৬ জুন ২০১৯, ১২:৩০আপডেট : ২৬ জুন ২০১৯, ১৮:২০

বিড়ালের বাচ্চা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রীতিলতা হলে জীবিত তিনটি বিড়ালের বাচ্চা পুড়িয়ে মারার অভিযোগ উঠেছে। বুধবার (২৬ জুন) এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে হলের একাধিক সূত্রে। তবে বিষয়টি অস্বীকার করেছেন প্রীতিলতা হলের প্রভোস্ট অধ্যাপক পারভীন সুলতানা। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমি সকাল থেকে হলে অবস্থান করছি। এমন কোনও সংবাদ আমার কাছে নেই।’

যদি এমন ঘটনা ঘটে থাকে তাহলে কোনও ব্যবস্থা নেওয়া হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘যদি সত্যি এমন ঘটনা ঘটে তাহলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।’ সংবাদটিকে ভুয়া দাবি করে তিনি এটি না প্রকাশের অনুরোধ জানান।

নাম প্রকাশে অনিচ্ছুক হলের এক আবাসিক শিক্ষার্থী বলেন, ‘হলে এর আগে এমন ঘটনা ঘটেনি। বিড়ালের বাচ্চাগুলোর চোখও ফোটেনি বলে শিক্ষার্থীরা এগুলোকে একটি কাগজের বাক্সের ভেতর রেখেছিলেন। বুধবার সকালে পরিচ্ছন্নতা কর্মীরা হল পরিষ্কারের সময় বাক্সটি নিয়ে যায় এবং আগুনে পুড়িয়ে ফেলে।’

তবে কোন পরিচ্ছন্নতাকর্মী বাক্সটি নিয়ে গিয়েছিল তা জানা যায়নি।

/এসটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী