রিকশায় ট্রাকের ধাক্কা, নিহত ১

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২৬ জুন ২০১৯, ১৪:০৬আপডেট : ২৬ জুন ২০১৯, ১৪:২০

ট্রাকের ধাক্কায় ভেঙে যাওয়া রিকশা ব্রাহ্মণবাড়িয়া চান্দিয়ারায় সড়ক দুর্ঘটনায় পারভীন বেগম (৪৫) নামে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। বুধবার (২৬ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। হতাহতরা একই পরিবারের সদস্য।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর সাড়ে ১২টার দিকে রিকশায় করে সরাইলের মালিহাতায় যাচ্ছিলেন একই পরিবারে চার সদস্য। রিকশাটি চালাচ্ছিলেন মাসুম মিয়া। আর রিকশায় বসা ছিলেন তার মা পারভীন, স্ত্রী শাহানা এবং বাবা মতিউর রহমান। রিকশাটি সদর উপজেলার চান্দিয়ারায় আসার পর একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে পারভীন নিহত হন। আহত হন মাসুম, শাহানা ও মতিউর। তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করেছেন।

ব্রাহ্মণবাড়িয়া খাটিহাতা হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক মনিরুজ্জামান জানান,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে ট্রাকটি আটক করে। এ ঘটনায় আইননানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম