র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে ধর্ষণ মামলার আসামি নিহত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৭ জুন ২০১৯, ১২:৫৮আপডেট : ২৭ জুন ২০১৯, ১৩:০৭

বন্দুকযুদ্ধ

র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে রানা (২০) নামে ধর্ষণ মামলার এক আসামি নিহত হয়েছে। বৃহস্পতিবার (২৭ জুন) ভোরে সীতাকুণ্ডের আমিরাবাদ এলাকায় এ ঘটনা ঘটে। র‌্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. মাশকুর রহমান এ কথা জানান।

নিহত রানার বিস্তারিত পরিচয় জানাতে পারেনি র‌্যাব।

মাশকুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, আসামি রানা আচার খেতে দেওয়ার কথা বলে ডেকে নিয়ে সপ্তম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ করেছিল। সীতাকুণ্ডের আমিরাবাদ এলাকায় রানা অবস্থান করছে, এমন সংবাদ পেয়ে র‌্যাবের একটি টহল টিম ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় র‌্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে রানার লোকজন র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে র‌্যাব সদস্যরাও পাল্টা গুলি ছোড়ে। একপর্যায়ে সন্ত্রাসীরা পালিয়ে গেলে ঘটনাস্থলে রানার গুলিবিদ্ধ মরদেহ পাওয়া যায়। ঘটনাস্থল থেকে ১টি অস্ত্র ও ১১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

/জেবি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম