আ. লীগকে দ্বিখণ্ডিত করার চেষ্টা করেছিলেন জিয়াউর রহমান: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৮ জুন ২০১৯, ২১:৩৩আপডেট : ২৮ জুন ২০১৯, ২১:৪২

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ (ফাইল ছবি)

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘১৯৪৯ সালে প্রতিষ্ঠার পর থেকে এদেশের মানুষের স্বাধীকার আন্দোলন, ভাষা আন্দোলনসহ সবকিছুতে নেতৃত্ব দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। কিন্তু জিয়াউর রহমান ক্ষমতা দখলের পর সেই আওয়ামী লীগকে দ্বিখণ্ডিত করার চেষ্টা করেছিলেন। ১৯৭৯ সালের সংসদ নির্বাচনের আগে মিজান চৌধুরীকে দিয়ে আওয়ামী লীগকে ভাগ করানো হয়েছিল। মিজান চৌধুরীকে দিয়ে সেদিন দল ভাগ না করানো হলে ১৯৭৯ সালের সংসদ নির্বাচনে আমরা আরও বেশি সংখ্যক আসনে জয়ী হতাম।’

শুক্রবার (২৮ জুন) বিকালে জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উত্তর জেলা আওয়ামী লীগ এ আলোচনা সভার আয়োজন করে। অনুষ্ঠানে হাছান মাহমুদ বিশেষ অতিথি ছিলেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘যে দলকে জিয়াউর রহমান নিশ্চিহ্ন করতে চেয়েছিলেন, সে দল আজ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে পর পর তিনবার রাষ্ট্র ক্ষমতায়।’

তিনি আরও বলেন, ‘১৯৭৫ সালে গণতন্ত্র যখন অবরুদ্ধ হলো, রাজনীতি যখন কেনাবেচার পণ্যে পরিণত করা হলো, তখন রাজনীতিকে ক্যান্টনমেন্ট থেকে মুক্ত করার জন্য, গণতন্ত্রকে মানুষের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য, মানুষের ভোট এবং ভাতের অধিকার রক্ষার জন্য আওয়ামী লীগই রাজপথে সংগ্রাম করেছে। আওয়ামী লীগের হাত ধরেই গণতন্ত্রের মুক্তি ঘটেছে।’

উত্তর জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। সভায় আরও বক্তব্য রাখেন– উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান এমএ সালাম প্রমুখ।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম