কাপ্তাই হ্রদে মাছ শিকার বন্ধ, ২০ হাজার জেলে পরিবারের মানবেতর জীবন

জিয়াউল হক, রাঙামাটি
০২ জুলাই ২০১৯, ১০:৩০আপডেট : ০২ জুলাই ২০১৯, ১৬:৩৮

কাপ্তাই হ্রদে মাছ শিকার বন্ধ, ২০ হাজার জেলে পরিবারের মানবেতর জীবন কাপ্তাই হ্রদে মাছ শিকার বন্ধ থাকায় মানবেতর জীবন কাটাচ্ছেন প্রায় ২০ হাজার জেলে পরিবার। মৎস্য শিকার বন্ধের দুই মাস শেষ হতে চললেও এখনও সরকারিভাবে বরাদ্দ ভিজিএফ কার্ডের খাদ্যশস্য পাননি জেলেরা। এতে তাদের কষ্ট বেড়েছে আরও কয়েকগুণ।
গত ১ মে থেকে কাপ্তাই হ্রদে মৎস্য আহরণ, পরিবহন ও বাজারকরণের ওপর তিন মাসের নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। বছরের নয় মাস মাছ শিকারের মাধ্যমে পরিবার সচল রাখলেও বন্ধকালীন এই তিন মাস ২০ হাজার জেলে থাকেন কর্মবিহীন।
সজল দাশ বলেন, এই সময় বিভিন্ন এনজিও সংস্থার ঋণের ওপর নির্ভর করতে হয়। এছাড়া বিভিন্ন জায়গায় দৈনিক কাজ করে কিছু আয় হয় যা দিয়ে পরিবারের লোকজন নিয়ে কোনওরকম চলে যাচ্ছে। নয় মাস ভালোভাবে সংসার চললেও মাছ ধরা বন্ধের এই তিন মাস খুবই কষ্টে কাটে।
কাপ্তাই হ্রদে মাছ শিকার বন্ধ, ২০ হাজার জেলে পরিবারের মানবেতর জীবন দিলীপ দাশ ও রাজু শীল বলেন, শুনেছি সরকার মাছ ধরা বন্ধের সময় অনেক কিছু দেবে, কিন্তু এখনও কিছুই দেয়নি। আবার নদীতে নামলে পুলিশ, বিএফডিসি ধরে নিয়ে যায়। সরকারের কাছে দাবি, আমাদের জন্য যে খাদ্যের বরাদ্দ ছিল তা যেন দেওয়া হয়।
রাঙামাটি অতিরিক্ত জেলা প্রশাসক, এস এম শফি কামাল বলেন, ‘ভিজিএফ কার্ডের চাহিদা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। বরাদ্দ পাওয়া মাত্রই খাদ্যশস্য বন্টন করা হবে।’
কাপ্তাই হ্রদে কার্প জাতীয় মাছের বংশবৃদ্ধি, হ্রদে অবমুক্ত করা পোনা মাছের সুষ্ঠু বৃদ্ধি, মাছের প্রাকৃতিক প্রজনন নিশ্চিতকরণসহ হ্রদের প্রাকৃতিক পরিবেশ মৎস্য সম্পদ বৃদ্ধির সহায়ক হিসেবে গড়ে তুলতে প্রতিবছর কাপ্তাই হ্রদে তিন মাস মাছ শিকার বন্ধ রাখা হয়। তবে এ সময় যাতে অভাবের তাড়নায় জেলেদের অবৈধভাবে মাছ শিকার করতে না হয়, সেজন্য কর্তৃপক্ষকে আরও বেশি সজাগ থাকা প্রয়োজন বলে মনে করেন এখানকার সচেতন মানুষ।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম