টেকনাফে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক মাদক ব্যবসায়ী নিহত

টেকনাফ প্রতিনিধি
০৩ জুলাই ২০১৯, ১১:০৪আপডেট : ০৩ জুলাই ২০১৯, ১১:০৪

বন্দুকযুদ্ধ

কক্সবাজারের টেকনাফে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সলিম উল্লাহ (৩৬) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। বুধবার (৩ জুলাই) ভোর রাতে উপজেলার বাহারছড়া উত্তর শীলখালি মেরিন ড্রাইভ সড়কের পাশে ঝাউবাগান এলাকায় এ ঘটনা ঘটে। র‌্যাব-১৫ এর টেকনাফ ক্যাম্পের ইনচার্জ লে. মির্জা শাহেদ মাহতাব এ কথা জানান।

নিহত সলিম উল্লাহ টেকনাফ সদর ইউপির নতুন পল্লান পাড়া এলাকার নজির আহম্মদের ছেলে।

র‌্যাবের দাবি সে শীর্ষ মাদক ব্যবসায়ী ছিল। নিহত সলিম উল্লাহ দুই লাখ পিস ইয়াবা মামলার পলাতক আসামি ছিল। বন্দুকযুদ্ধে সময় র‌্যাবের দুই সদস্য আহত হয়েছে। ঘটনাস্থল থেকে ২ টিএলজি, ১০ হাজার পিস ইয়াবা, ৩ রাউন্ড তাজা কার্তুজ ও ৭টি খালি খোসা উদ্ধার করা হয়।

র‌্যাব-১৫ এর টেকনাফ ক্যাম্পের ইনচার্জ লে. মির্জা শাহেদ মাহতাব জানান, বুধবার ভোর রাতে উত্তর শীলখালিতে র‍্যাবের একটি বিশেষ দল ইয়াবা উদ্ধারে যায়। সেখানে যাওয়ার পর ইয়াবা কারবারিরা র‍্যাবকে লক্ষ্য করে গুলি চালায়। এসময় আত্মরক্ষার্থে র‍্যাবও পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে গেলে গুলিবিদ্ধ অবস্থায় সলিম উল্লাহকে উদ্ধার করে টেকনাফ হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে লাশটি উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম