লংগদুর মাইনীমূখে অগ্নিকাণ্ডে ৭০টি ঘর পুড়ে ছাই

রাঙামাটি প্রতিনিধি
০৩ জুলাই ২০১৯, ১৩:১২আপডেট : ০৩ জুলাই ২০১৯, ১৩:৩৫

লংগদুতে অগ্নিকাণ্ডে ৭০টি ঘর পুড়ে ছাই

রাঙামাটির লংগদু উপজেলার মাইনীমূখ বাজারে ঢাকাইয়াটিলা নামে একটি এলাকায় আগুনে ৭০টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে ১৫৫টি পরিবার। আগুনে কোটি টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে স্থানীয় প্রশাসন। মঙ্গলবার রাত পৌনে ১টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

এলাকাবাসী জানায়, রাত পৌনে একটার দিকে ঢাকাইয়া টিলা এলাকায় আগুনের ঘটনার সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এলাকাবাসী, সেনাবাহিনী ও পুলিশ বাহিনীর তিন ঘণ্টা চেষ্টার পর রাত ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনের খবর পেয়ে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় দেড় ঘণ্টা পর ঘটনাস্থলে পৌঁছে এবং আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে।

স্থানীয়দের অভিযোগ, লংগদুতে ফায়ার স্টেশনের অনুমোদন হওয়া সত্ত্বেও নির্মাণকাজ শুরু না হওয়ায় তারা এই ক্ষতির সম্মুখীন হয়েছে। লংগদু ফায়ার স্টেশনের জন্য বরাদ্দ গাড়িটি রাঙামাটি স্টেশনে পড়ে আছে। গাড়িটি সচল থাকলে ক্ষতির পরিমাণ কমিয়ে আনা সম্ভব হতো বলে তারা মনে করেন।

আগুনে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন লংগদু সেনা জোনের অধিনায়ক লে. কর্নেল মিরাজ হায়দার চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) প্রবীর কুমার রায়, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য মো. জানে আলম, লংগদু থানার ওসি রঞ্জন কুমার সামন্তসহ বাজারের ব্যবসায়ী নেতারা।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) প্রবীর কুমার রায় বলেন, ‘বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে আমরা ধারণা করছি। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রাথমিকভাবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩০ কেজি করে চাল দেওয়া হবে।’ 

/জেবি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের