পার্বত্য জেলার উন্নয়নে কাজ করছে সরকার: বীর বাহাদুর

বান্দরবান প্রতিনিধি
০৪ জুলাই ২০১৯, ১৫:৪৩আপডেট : ০৪ জুলাই ২০১৯, ১৫:৪৮





ফিতা কেটে নির্মাণ কাজের উদ্বোধন করেন বীর বাহাদুর উশৈসিং পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেছেন, পার্বত্য জেলায় যাতায়াতের সুবিধার জন্য রাস্তাঘাট নির্মাণ ও শিক্ষা বিস্তারে বিদ্যালয় নির্মাণসহ সব ধরনের উন্নয়নে সরকার কাজ করছে। তিনি বলেন,‘বর্তমান সরকারের উদ্যোগে বান্দরবানের দুর্গম এলাকাগুলোতে যাতায়াত অনেক সহজ হয়েছে। অনেক এলাকায় উন্নয়ন অব্যাহত আছে।’

বৃহস্পতিবার (৪ জুলাই) দুপুরে বান্দরবানের ছাউপাড়ায় সড়ক, ব্রিজ, বিদ্যালয়ের দোকানঘর ও ছাত্রাবাস ভবন নির্মাণ কাজের উদ্বোধন করতে গিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে তিন কোটি ৮৯ লাখ ৭০ হাজার টাকা ব্যয়ে ছাউপাড়ায় শিলক খালের ওপর সংযোগ সড়কসহ আর.সি.সি গার্ডার ব্রিজ নির্মাণ, ৩০ লাখ টাকা ব্যয়ে চেমী ডলু পাড়া উচ্চ বিদ্যালয়ের দোকান ঘর নিমার্ণ এবং ৩৫ লাখ টাকা ব্যয়ে চেমী ডলু পাড়া বৌদ্ধ বিহারের ছাত্রাবাস ভবনের উদ্বোধন করেন।
একটি নির্মাণ কাজের উদ্বোধন করছেন বীর বাহাদুর উশৈসিং এ সময় আরও উপস্থিত ছিলেন—অতিরিক্ত জেলা প্রশাসক মো. শামীম হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান, পার্বত্য জেলা পরিষদের সদস্য ম্রাসা খেয়াং, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের প্রকল্প পরিচালক মো. আবদুল আজিজ, নিবাহী প্রকৌশলী আবু বিন মোহাম্মদ ইয়াছির আরাফাত, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি পাইহ্লা অং মার্মাসহ সুশীল সমাজের প্রতিনিধিরা।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম