ট্রান্সফরমার বিস্ফোরণ, ৪ দিন উৎপাদন বন্ধ কর্ণফুলী পেপার মিলে

রাঙামাটি প্রতিনিধি
০৫ জুলাই ২০১৯, ১৮:১৩আপডেট : ০৫ জুলাই ২০১৯, ১৮:২৭

কর্ণফুলী পেপার মিল ট্রান্সফরমার বিস্ফোরণের কারণে চার দিন ধরে বন্ধ রয়েছে দেশের সর্ববৃহৎ কাগজ উৎপাদনকারী প্রতিষ্ঠান কর্ণফুলী পেপার মিলের (কেপিএম) উৎপাদন। ২ জুলাই রাত পৌনে ৮টার দিকে হঠাৎ করে  ট্রান্সফরমার বিস্ফোরণ হয়। এরপর থেকে কেপিএম-এ উৎপাদন বন্ধ। তবে কবে নাগাদ মিলে বিদ্যুৎ আসতে পারে তা জানাতে পারেনি মিল কর্তৃপক্ষ।

শিল্প মন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ূনসহ শিল্প মন্ত্রণালয়ের একটি দল আগামীকাল শনিবার (৬ জুলাই) সকালে কর্ণফুলী পেপার মিল পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে।

কেপিএমের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ড. এমএমএ কাদের জানিয়েছেন, ট্রান্সফরমার বিস্ফোরণের কারণে পুরো মিল এলাকা অন্ধকারে রয়েছে। ট্রান্সফরমারটি দিয়ে পিডিবি’র লাইনের সঙ্গে মিলের সংযোগ। ট্রান্সফরমার বিস্ফোরণের পর আমাদের প্রায় সাড়ে ৮০০ শ্রমিক-কর্মচারী-কর্মকর্তা অন্ধকারে দিন কাটাচ্ছেন।

কর্ণফুলী পেপার মিল তিনি আরও জানান, এটি ৭০ বছরের পুরোনো মিল। চেষ্টা করছি অন্যান্য ট্রান্সফরমার থেকে বিভিন্ন যন্ত্রাংশ লাগিয়ে এটা পুনরায় চালু করার।

কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আশ্রাফ আহসেদ রাসেল বলেছেন, ‘বৃহস্পতিবার রাতে ট্রান্সফরমার বিস্ফোরণের সংবাদ আমি শুনেছি। তবে মিলের উৎপাদন বন্ধ আছে কিনা সেটা কেউ জানায়নি। আমি শুনেছি তাদের  নিজস্ব ট্রান্সফরমার বিস্ফোরিত হয়েছে। আর কেপিএমের বিদ্যুৎ সংকট থাকলে তা তারা পিডিবি থেকে সংগ্রহ করে।’

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক