ফেনীতে অস্ত্র ও গুলিসহ ৯ মামলার আসামি গ্রেফতার

ফেনী প্রতিনিধি
০৭ জুলাই ২০১৯, ০৪:৪৩আপডেট : ০৭ জুলাই ২০১৯, ০৪:৪৬

ফেনীতে ৯ মামলার আসামি গ্রেফতার ফেনীতে ৯ মামলার পলাতক আসামি সাইফুল ইসলাম জয়কে (২৫) একটি দেশীয় পাইপগান ও এক রাউন্ড গুলিসহ গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৬ জুলাই) সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদর উপজেলার ফতেপুর রেলওয়ে উড়ালসেতু এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার সাইফুলের বাড়ি ফেনী সদর উপজেলার শর্শদি ইউনিয়নের সুফিয়াবাদ গ্রামে। তার বিরুদ্ধে মাদক, ডাকাতির প্রস্তুতি, ছিনতাই, বিস্ফোরকদ্রব্য আইনে ৯টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

ফেনী সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ সাজেদুল ইসলাম বলেন, সাইফুল একটি সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য। গ্রেফতারের পর পরই তাকে ফেনীর বিচারিক হাকিম আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়ে দেওয়া হয়েছে।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম