ছেলে ধরা সন্দেহে বৃদ্ধকে গণপিটুনি

লক্ষ্মীপুর প্রতিনিধি
০৮ জুলাই ২০১৯, ০৯:৩৮আপডেট : ০৮ জুলাই ২০১৯, ০৯:৫২

গণপিটুনির শিকার বৃদ্ধ ছেলে ধরা সন্দেহে এক বৃদ্ধকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। রবিবার (৭ জুলাই) সকালে সদর উপজেলার মাইলের মাথা নামক স্থানে এ ঘটনা ঘটে। পুলিশ আহত বৃদ্ধকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করে।

স্থানীয়রা জানায়, সদর উপজেলার মাইলের মাথা একা পেয়ে একটি শিশুকে অপহরণের চেষ্টা করছিল ওই বৃদ্ধা। তাই ছেলে ধরা সন্দেহে স্থানীয়রা তাকে গণপিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে ওই বৃদ্ধকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করেন।

এছাড়া উপজেলার দালাল বাজার এলাকা থেকে একই অভিযোগ মানসিক ভারসাম্যহীন এক যুবককে আটকের পর পুলিশে সোপর্দ করা হয়। তবে পুলিশ বলছে, কোথাও ছেলে চুরির ঘটনা ঘটেনি।

লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুর রহমান মিয়া জানান, ছেলে ধরা সন্দেহে এক বৃদ্ধকে স্থানীয়রা গণপিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। এঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম