পুলিশি প্রহরা সত্ত্বেও জজের বাড়িতে চুরি!

চাঁদপুর প্রতিনিধি
০৮ জুলাই ২০১৯, ১০:৩৮আপডেট : ০৮ জুলাই ২০১৯, ১১:০৩

চাঁদপুরের জজের বাড়ি চাঁদপুরের জেলা ও দায়রা জজ জুলফিকার আলী খানের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। রবিবার (৭ জুলাই) ভোর রাতে চোর জজের বাসভবনে ঢুকে জানালার পাশে থাকা খাটের মশারি কেটে মোবাইল ফোন নিয়ে যায়। জজের বাসভবনে চুরি হওয়ায় নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে স্থানীয়দের মধ্যে।

জজ জুলফিকার আলী জানান, মাস কয়েক আগে ওই ভবনের ওপরতলায় পরিবার নিয়ে থাকতেন। ছাদের পলেস্তারা খসে পড়ায় তিনি ভবনের নিচতলায় নেমে আসেন। রবিবার ভোরের দিকে চোর জানালা দিয়ে মশারি কেটে তার স্ত্রীর মোবাইল নিয়ে গেছে।

তিনি বলেন, ‘আমার বাসভবনের দেয়াল ছোট। গণপূর্ত বিভাগকে দেয়ালটির উচ্চতা বাড়ানোর জন্য প্ল্যান পাস করে দেওয়া হয়েছে। এছাড়া সিসি ক্যামেরা বসানোর জন্যও বলেছিলাম। কিন্তু গণপূর্ত বিভাগ এখনও তা করেনি। চার জন পুলিশ দায়িত্বে থাকলেও তারা শুধু গেটের সামনে থাকেন। পুরো বাড়ি ঘুরে দেখেন না। আজকে চোর মোবাইল চুরি করে নিয়েছে। কালকে যে আমার গলায় ধারালো অস্ত্র ধরবে না তার কী গ্যারান্টি আছে?’

খবর পেয়ে জেলা প্রশাসক মাজেদুর রহমান খান, পুলিশ সুপার জিহাদুল কবির, অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মিজানুর রহমান ও চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসিম উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন।

পুলিশ সুপার জিহাদুল কবির জানান, রাস্তার সিসি ক্যামেরার ফুটেজ দেখে চোর শনাক্ত করা গেছে। আশা করি, তাকে দ্রুত আটক করা হবে। গেটের সামনে পুলিশ প্রহরার পরও এ ধরনের ঘটনা ঘটার বিষয়ে তিনি বলেন, ‘সেটি আমরা তদন্ত করে দেখবো।’

এ ঘটনায় জেলা নাজির বাদী হয়ে অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে চাঁদপুর মডেল থানায় একটি এজাহার করা হয়েছে। 

/এসটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম