আইনশৃঙ্খলা কমিটির সভায় পুলিশের বিরুদ্ধে গ্রেফতার বাণিজ্যের অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
০৯ জুলাই ২০১৯, ০৯:৫৩আপডেট : ০৯ জুলাই ২০১৯, ১০:০৭

পুলিশ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মাদক ব্যবসায়ীদের সঙ্গে  পুলিশের সখ্যতার অভিযোগ তুলেছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও এক ইউপি চেয়ারম্যান। সোমবার (৮ জুলাই) দুপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় জনপ্রতিনিধিরা এই অভিযোগ তুলে ধরেন।
বক্তাদের অভিযোগ,পুলিশ নিরীহ ও নিরাপরাধ যুবকদের আটক করে তার পকেটে মাদক ঢুকিয়ে বাণিজ্য করছেন। শাহজাদাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম খোকন অভিযোগ করে বলেন, শাহাজাদাপুর ইউনিয়নের দায়িত্বে থাকা এ এস আই গোপী সরকার স্থানীয় মাদক ব্যবসায়ীদের সঙ্গে সখ্যতা গড়ে তুলেছেন। ইউনিয়নের মলাইশ, নিয়ামতপুর, ধাউরিয়া ও শাহজাদাপুর গ্রামে তার অনেক আত্মীয় আছেন। ওইসব আত্মীয়দের কয়েকজনকে তিনি সোর্স নিয়োগ করেছেন। এসব সোর্সদের সহায়তায় তিনি মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের আটক করেন। সোর্সদের মাধ্যমেই চুক্তি করে মোটা অংকের টাকার বিনিময়ে ছেড়ে দেন। তিনি গোপী সরকারকে ওই ইউনিয়ন থেকে প্রত্যাহার করার দাবি করেন।
সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর বলেন, মাদককে পুঁজি করে থানার কতিপয় পুলিশ নিরীহ যুবকদের হয়রানি করছে। কৌশলে বাণিজ্য করছেন। মাদকের বিরুদ্ধে অভিযানের নামে কিছু পুলিশ সদস্য যাকে সামনে পাচ্ছেন তাকেই আটক করেন। পরে কৌশলে ছেলেদের পকেটে ইয়াবা বা পুরিন্দা ঢুকিয়ে দিয়ে মাদক ব্যবসায়ী বা সেবনকারী সাজিয়ে চুক্তির মাধ্যমে বাণিজ্য করে তাদেরকে ছেড়ে দিচ্ছেন। এভাবে চলতে পারে না। তিনি পুলিশ ও উপজেলা প্রশাসনকে এ বিষয়টি গুরুত্ব সহকারে দেখার অনুরোধ করেন।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা এএসএম মোসা উপস্থিত পুলিশের প্রতিনিধির উদ্দেশে বলেন, পুলিশের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়গুলো গুরুত্ব সহকারে নিয়ে তদন্ত দ্রুত ব্যবস্থা নিন।
এ ব্যাপারে সরাইল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নূরুল হক বলেন, বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।

অভিযুক্ত এএসআই গোপী সরকার বলেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী